কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মন্ত্রী-এমপিদের চেয়ে কাঁচামরিচের দাম বেশি: হাবিব উন নবী সোহেল

নয়াপল্টনের সমাবেশে বক্তব্য রাখছেন হাবিব উন নবী খান সোহেল। ছবি: কালবেলা
নয়াপল্টনের সমাবেশে বক্তব্য রাখছেন হাবিব উন নবী খান সোহেল। ছবি: কালবেলা

সরকারের পদত্যাগ, জাতীয় সংসদের বিলুপ্তি, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে ‘এক দফা’ ঘোষণা দিয়ে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করেছে বিএনপি।

সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেল বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, আজকে সরকারের মন্ত্রী-এমপিদের চেয়ে কাঁচামরিচের দাম বেশি। এই সরকার পালাতে বাধ্য হবে। এখন তারা কীভাবে পালাবে সেই সিদ্ধান্ত নিক। ওবায়দুল কাদের ফুলপ্যান্ট পড়ে পালাবেন নাকি হাফ প্যান্ট পরে পালাবেন? নাকি আফগানিস্তানের মতো বিমানের চাকা ধরে পালাবেন? আমরা এরশাদের সময় এক দফা দিয়েছিলাম। এরশাদ পালাতে বাধ্য হয়েছেন। আজকের জনসমুদ্র প্রমাণ করে আপনাদের শেষ রক্ষা হবে না।

বুধবার (১২ জুলাই) বিকেলে নয়া পল্টনে বিএনপির সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ২টায় শুরু হওয়া সমাবেশের মূল ব্যানারে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান ছবির পাশে লেখা ‘গণতন্ত্রের ঘাতক, সর্বগ্রাসী দুর্নীতি ও সর্বনাশা অনাচারে লিপ্ত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের এক দফা যৌথ ঘোষণা’।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্যসচিব আমিনুল হক, তাইফুল ইসলাম টিপু, তানভীর আহমেদ রবিনের পরিচালনায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা শাহজাহান ওমর, আব্দুল আউয়াল মিন্টু, ডা. জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, মো. আবদুস সালাম, রুহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, আবদুস সালাম আজাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, রকিবুল ইসলাম বকুল, কামরুজ্জামান রতন, শিরিন সুলতানা, টি এস আইয়ুব, সুলতান সালাউদ্দিন টুকু, এস এম জিলানী, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, আনোয়ার হোসাইন, হাসান জাফির তুহিন, তাঁতী দলের আবুল কালাম আজাদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X