কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০৮:৩৪ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পুরান ঢাকার ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা 

মঙ্গলবার পুরান ঢাকার কামালবাগের দেবিদাস ঘাট লেনে অভিযান চালান ডিএসসিসি’র ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
মঙ্গলবার পুরান ঢাকার কামালবাগের দেবিদাস ঘাট লেনে অভিযান চালান ডিএসসিসি’র ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা না থাকায় পুরান ঢাকার ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত পুরান ঢাকার কামালবাগের দেবিদাস ঘাট লেনে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।

অভিযানে প্রথমে ৩০/৬ নং হোল্ডিংস্থ মধুমতি প্লাস্টিক কারখানায় যান ভ্রাম্যমাণ আদালত। সেখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার পাশাপাশি ফায়ার সার্ভিসের অগ্নিঝুঁকি সংক্রান্ত অন্যান্য শর্তপূরণ না করায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে আদালত অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় পার্শ্ববর্তী শরীফ প্লাস্টিক কারখানাকে ২ লাখ টাকা এবং অন্য আরও ২টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

সবমিলিয়ে অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ লাখ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের লালবাগ জোনের ওয়্যারহাউস ইন্সপেক্টর এস এম সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X