কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৭:২৩ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ
ডিএনসিসির অভিযান

বনানীতে দুই রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা

রাজধানীর বনানীতে টার্কিশ বাজার নামের রেস্তোরাঁয় অভিযান চালায় ডিএনসিসি। ছবি : কালবেলা
রাজধানীর বনানীতে টার্কিশ বাজার নামের রেস্তোরাঁয় অভিযান চালায় ডিএনসিসি। ছবি : কালবেলা

রাজধানীর বনানীতে দুই রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবারের (১১ মার্চ) অভিযানে একটি রেস্তোরাঁ বন্ধ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া চারটি রেস্তোরাঁ মালিককে সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে।

বনানী এলাকার ১৩–সি সড়কের ৪৮–ই প্লটে তিনতলা একটি আবাসিক ভবনের নিচতলায় বাসাবাড়ি। দোতলায় পাইনউড ও তিনতলায় তাজিন নওয়াবি কুইজিন নামের আরেকটি রেস্তোরাঁ। ছাদে টিনের ছাউনি করে রেস্তোরাঁর রান্নাঘর ও বসে খাওয়ার জায়গা।

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, ভবনটিতে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অনুমতি নেই। রেস্তোরাঁ তো কোনোভাবেই চালানোর সুযোগ নেই। আবাসিক ভবন হওয়ার কারণেই তারা ফায়ার সার্ভিসের ছাড়পত্রের জন্যও আবেদন করেনি। আর সিটি করপোরেশন থেকে নেওয়া যে ট্রেড লাইসেন্স দেখাচ্ছে, সেটি অন্য ঠিকানায় নেওয়া। পাইনউড রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাজিন নওয়াবি কুইজিন নামের রেস্তোরাঁটি বন্ধ করতে নিদের্শনা দেওয়া হয়েছে।

এর পাশেই ৫০ নম্বর প্লটে আরেকটি ভবনের নিচতলায় টার্কিশ বাজার নামের আরেকটি রেস্তোরাঁ। ভ্রাম্যমাণ আদালত দেখে প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রথমে লাইট বন্ধ করে সরে গিয়েছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন বলেন, রেস্তোরাঁগুলোর কোনো কাগজপত্র নেই। রমজান মাস শুরুর বিবেচনায় আপাতত আর্থিক জরিমানা করা হচ্ছে। তাদের আবাসিক ভবন ছেড়ে বাণিজ্যিক ভবনে স্থানান্তর হতে হবে। নতুবা ভবনটিকে বাণিজ্যিক অনুমোদন করাতে হবে।

তিনি বলেন, আমরা এ দুটি ভবন মালিকের বিপরীতে গৃহকর পরিশোধের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেব। তারা কীভাবে আবাসিকের কর পরিশোধ করে বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিয়েছেন, সেগুলো দেখা হবে। ভবন দুটির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

১৭–এ সড়কের একটি আবাসিক ভবনের নিচতলায় থাকা টার্কিশ আদানা কাবাব নামের আরেকটি রেস্তোরাঁর আলোকিত সাইনবোর্ড ভেঙে অপসারণ করা হয়। প্রতিষ্ঠানটিকে সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে।

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, রেস্তোরাঁটিরও কোনো অনুমোদন নেই। রেস্তোরাঁর কর্মীরা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি দেখে তালা দিয়ে চলে যান। এছাড়া বনানী ১০ নম্বর সড়কের দি মেজবান লাউঞ্জ, কোল্ড অ্যান্ড কফি, ম্যানুয়ের ক্যাফে রেস্তোরাঁ মালিককে সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১০

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১১

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১২

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৩

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৪

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১৫

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১৬

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১৭

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৮

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৯

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

২০
X