কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০১:২২ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে আইএলও মহাপরিচালকের সহযোগিতা কামনা আইনমন্ত্রীর

আইনমন্ত্রী আনিসুল হক। পুরোনো ছবি
আইনমন্ত্রী আনিসুল হক। পুরোনো ছবি

সুইজারল্যান্ডের জেনেভা সফররত আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক গতকাল (১২ মার্চ) আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট হোংবোর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

বৈঠকে মন্ত্রী বাংলাদেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতা ও অংশীদারত্ব অব্যাহত রাখার অনুরোধ জানান। মহাপরিচালক হোংবো সরকারের সদিচ্ছা ও গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতির প্রশংসা করেন। আইনমন্ত্রীর আমন্ত্রণের প্রেক্ষিতে মহাপরিচালক ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ সফরের ইচ্ছা ব্যক্ত করেন।

বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, শ্রম সচিব ছাড়াও আন্তর্জাতিক শ্রম সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১০

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১১

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১২

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৩

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৪

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৫

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৬

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৭

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৮

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৯

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

২০
X