কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০২:২১ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

জাহাজ উদ্ধারে কী পরিকল্পনা আঁটছে কবির গ্রুপ

এমভি আবদুল্লাহ। পুরোনো ছবি
এমভি আবদুল্লাহ। পুরোনো ছবি

ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। জাহাজটি কীভাবে উদ্ধার করা যায় সে বিষয়ে চলছে নানা পরিকল্পনা। তবে এখনো কোনো সুরাহা মেলেনি বলে জানা গেছে।

যদিও এরকম ঘটনা আগেও ঘটেছে জাহাজটির মালিক কবির স্টিল রোলিং মিলসের (কেএসআরএম) সঙ্গে। এই কোম্পানির একটি জাহাজ (এমভি জাহানমণি) ২০১০ সালের ৫ ডিসেম্বর ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছিল। সেবার ২৬ জনকে জিম্মি করা হয়েছিল। ১০০ দিন পর তাদের মুক্ত করে এনেছিল কোম্পানি। ফলে এবারও পূর্বের সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় কবির গ্রুপ।

কবির গ্রুপের মিডিয়া অফিসার মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, জলদস্যুরা যোগাযোগ না করা পর্যন্ত নাবিক বা জাহাজ উদ্ধারের জন্য আলোচনা শুরু করার সুযোগ নেই।

তিনি বলেন, জাহাজ ছিনতাই করার পর জলদস্যুরা সাধারণত কোনো যোগাযোগ করার আগে বা মুক্তিপণ দাবি করার আগে নিরাপদ এলাকায় পৌঁছানোর চেষ্টা করে।

তবে কর্মকর্তারা আজ সকালে কয়েকজন ক্রুর সঙ্গে শেষবারের মতো যোগাযোগ করতে পেরেছিলেন এবং ক্রুরা নিরাপদ এবং শারীরিকভাবে সুস্থ আছেন বলে তিনি জানান।

তিনি আরও জানান, জলদস্যুরা এখন জাহাজটির সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা সোমালিয়া উপকূলের দিকে যাচ্ছে। উপকূলে পৌঁছাতে আরও একদিন সময় লাগবে হয়তো।

মিজানুল বলেন, যুক্তরাজ্যভিত্তিক জাহাজের বিমাকারী সংস্থা ইতোমধ্যে জলদস্যুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেছে।

উল্লেখ্য, পণ্যবাহী জাহাজটি কয়লা নিয়ে ভারত মহাসাগর হয়ে মোজাম্বিক থেকে আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরের দিকে যাচ্ছিল। গন্তব্য ছিল দুবাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: জাহাজ ছিনতাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১০

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১১

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১২

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৩

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৪

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৫

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৬

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৭

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৮

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৯

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

২০
X