কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নৌপথ-নদীবন্দর ব্যবহার করে মানুষ উপকৃত হচ্ছে কি না, লক্ষ্য রাখতে হবে

বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতারা নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ছবি : কালবেলা
বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতারা নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ছবি : কালবেলা

নৌপথ-নদীবন্দর ব্যবহার করে মানুষ উপকৃত হচ্ছে কি না সে বিষয়ে লক্ষ্য রাখতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার (২০ মার্চ) প্রতিমন্ত্রীর সঙ্গে তার মিন্টো রোডের বাস ভবনে বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত পর্ষদের সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

বিআইডব্লিউটিএ’র টোটাল ডেভেলপমেন্ট এবং চারিত্রিক কাঠামো অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের ওপর নির্ভর করে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যেখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়, সেখানে কিছু প্রশ্ন থাকতেই পারে। কাজটি সঠিকভাবে করছি কি না- সেটা হলো বড় বিষয়। সরকারের দায়িত্ব হচ্ছে পথ দেখানো। সে পথে সবাই হাঁটবে।

তিনি বলেন, নৌপথ-নদীবন্দর এগুলো ঠিক আছে কি না, মানুষ এগুলো ব্যবহার করে উপকৃত হচ্ছে কি না-সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, আমাদের মূল জায়গাটি হলো মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শ। সে আদর্শকে ধারণ করে কাজ করুন।

বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি রকিবুল ইসলাম তালুকদার এবং সাধারণ সম্পাদক এ কে এম আরিফ উদ্দিনের নেতৃত্বে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১০

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১১

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১২

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৩

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৪

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৫

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৬

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৭

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৮

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৯

অভিনেতা জাহের আলভী কারাগারে 

২০
X