কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

একসাথে কাজ করলেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব : প্রতিমন্ত্রী রিমি

মেন কেয়ারবিষয়ক লার্নিং ক্যাম্প সেশনে সিমিন হোসেন রিমি প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : কালবেলা
মেন কেয়ারবিষয়ক লার্নিং ক্যাম্প সেশনে সিমিন হোসেন রিমি প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : কালবেলা

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, নারী-পুরুষের সমঅধিকারের ভিত্তিতে একসাথে কাজ করলেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব।

শুক্রবার (২২ মার্চ) টঙ্গীর ৪৯নং ওয়ার্ডের টিডিএইচ স্কুলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে মেন কেয়ারবিষয়ক লার্নিং ক্যাম্প সেশনে সিমিন হোসেন রিমি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

‘পরিবারে পুরুষের ভূমিকা’ শীর্ষক এই বুট ক্যাম্প ও লানিং ক্যাম্পে ১১০ দম্পতি দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে। পরিবারে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ একটি আদর্শ সমাজ গঠনের অন্যতম উপজীব্য। পারিবারিক ভারসাম্য বজায় রাখতে এবং সুখ-সমৃদ্ধি নিশ্চিত করতে বাবা-মা দুজনের সমান ভূমিকা থাকে যা শিশুদের সঠিক বিকাশের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ।

ক্যাম্পে এ বিষয়ের ওপর আলোকপাত করে মেন কেয়ার মডেলের ওপর ১১০ জন দম্পতি প্রশিক্ষণ গ্রহণ করেন। আয়োজনের অংশ হিসেবে দম্পতিগণ ১০টি সেশনের মাধ্যমে মেন কেয়ার মডেল, পরিবারে পিতার ভূমিকা, গর্ভধারণ ও পরিবার পরিকল্পনা, শিশুর পরিচর্যা ও অধিকার এবং ইতিবাচক পিতৃত্বসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করেন।

প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেন, ‘বর্তমান সময়ে যেখানে পারিবারিক সহিংসতা আমাদের জন্য একটি দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সে সময় এ ধরনের লার্নিং ক্যাম্পের অয়োজন সত্যিই এক সময়োপযোগী পদক্ষেপ। আমি দীর্ঘদিন যাবত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত এবং অবহিত এবং আমি তাদের এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানাই’।

তিনি আরও বলেন, ‘পুরুষদের মধ্যে শিশু যত্ন ও পালন-পোষণের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পারিবারিক কাজে সংশ্লিষ্টতা আমাদের সমাজের জন্য একটি ইতিবাচক দিক। এই ক্যাম্পগুলো পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে, শিশুদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সহায়তা করবে’।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী-টঙ্গী জোন মো. সোহেল রানা, ৪৯নং ওয়ার্ডের কাউন্সিলর আমির হামজা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর অপারেশন চন্দন জেড গোমেজ, ডেপুটি ডিরেক্টর ফিল্ড প্রোগ্রাম অপারেশন মঞ্জু মারিয়া পালমা, সিনিয়র ম্যানেজার আরবান প্রোগ্রাম জোয়ান্না ডি রোজারিও, তুন্নাজিনা হক ন্যাশনাল কো-অর্ডিনেটর জেন্ডার ইকুয়েলিটি অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি কালিম উদ্দিন ইকবালসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজনের শেষ অংশে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেরা স্টল ও প্রশিক্ষকগণকে পুরস্কৃত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১০

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১১

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১২

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৫

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৬

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৮

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৯

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

২০
X