কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বনানীর গোডাউন বস্তির আগুন নিয়ন্ত্রণে

আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে বস্তির প্রায় দুই শতাধিক মানুষ। ছবি : সংগৃহীত
আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে বস্তির প্রায় দুই শতাধিক মানুষ। ছবি : সংগৃহীত

রাজধানীর টিঅ্যান্ডটি মাঠের পাশে বনানীর গোডাউন বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

রোববার (২৪ মার্চ) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিনি জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাখালী গোডাউন বস্তিতে লাগা আগুন বিকেল ৫টা ৩৩ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের ছয় ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়।

আগুনের ঘটনায় প্রায় দুই শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন বস্তিবাসী। এ আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন বস্তির অনেকে।

এর আগে, রোববার বিকেল ৪টার দিকে আগুনের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X