কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ইতিহাস গড়ল বাংলাদেশ

বাংলাদেশ গণিত দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ গণিত দল। ছবি : সংগৃহীত

জাপানে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ৬৪তম আসরে বাংলাদেশের ছয় সদস্যের দলের মধ্যে তিনজন ব্রোঞ্জ পদক জিতেছেন।

তারা হলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নুজহাত আহমেদ (২৪ নম্বর), ঢাকা কলেজের এস এম এ নাহিয়ান (২৪ নম্বর) এবং রংপুরের আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শাহরিয়ার হোসেন (২০ নম্বর)।

এ ছাড়া দুজন সম্মানজনক স্বীকৃতি পেয়েছেন। তারা হলেন, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের দেবপ্রিয় সাহা রায় (১৭ নম্বর) এবং চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জিতেন্দ্র বড়ুয়া (১৬ নম্বর)।

এবারের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড গত ৭ জুলাই উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে শুরু হয়। এরপর বুধবার জাপানের চিবায় চূড়ান্ত পর্বের মাধ্যমে শেষ হয়। চূড়ান্ত পর্বেই এসব পদক পেয়েছেন বাংলাদেশ গণিত দলের সদস্যরা।

বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার ফেসবুক পোস্টে লেখেন, ‘২০২৩ সালের গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জন্য তিনটি প্রথম ঘটনা ঘটেছে। এগুলো হলো প্রথম বাংলাদেশি হিসেবে বিশেষ পুরস্কার জয়, গণিত অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশি সমন্বয়ক এবং প্রথমবারের মতো বাংলাদেশের প্রস্তাব করা প্রশ্ন পরীক্ষার সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত হওয়া।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১০

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১১

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১২

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৩

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৫

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৬

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৭

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৮

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৯

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

২০
X