কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০৮:৩৭ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

৩২ হাজার ট্রেনের টিকিট পেতে দেড় কোটির বেশি হিট

ঈদযাত্রায় ট্রেনের টিকেট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ছবি : সংগৃহীত
ঈদযাত্রায় ট্রেনের টিকেট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ছবি : সংগৃহীত

ঈদযাত্রায় ট্রেনের সাত এপ্রিলের টিকেট নিতে অনলাইনে হিট করেছেন এক কোটি ৫৭ লাখের বেশি গ্রাহক। বৃহস্পতিবার (২৮ মার্চ) কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রেনের টিকেট বিক্রির জন্য অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান সহজ ডট কমের প্রধান টেকনেশিয়ান সনদিপ দেবনাথ।

তিনি বলেন,

ঢাকায় টিকিট বরাদ্দ ছিল ৩২ হাজার ৫৯১। সারা দেশে অনলাইনে টিকেট ছিল এক লাখ ৬২ হাজার ৬৪৮টি। এরমধ্যে ঢাকায় বিক্রি হয়েছে ২৭ হাজার ৯০০ টিকেট। প্রায় চার হাজার টিকেট অবিক্রিত রয়েছে। সারা দেশে বিক্রি হয়েছে ৪৪ হাজার ৯৫২ টিকেট। প্রায় এক লাখ ১৮ হাজার টিকেট অবিক্রিত।

তিনি জানান, গতকাল বুধবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে অনলাইনে হিট করেছেন সাড়ে ৮২ লাখ মানুষ। দুপুর দুইটা থেকে আড়াইটার মধ্যে হিট হয়েছে ৭৪ লাখ ৫০ হাজার। এরমধ্যে ঢাকার দূরের জেলাসমূহের টিকেটের চাহিদা ছিল সবচেয়ে বেশি।

অনলাইনে টিকেট বিক্রির ৫ম দিনে সবচেয়ে বেশি হিট ছিল বুধবার। ঈদযাত্রায় সাত দিনের অগ্রিম টিকেট বিক্রি শেষ হবে ৩০ মার্চ। শেষ দিনে দেওয়া হবে ৯ এপ্রিলের টিকেট।

প্রতিবছর অগ্রিম টিকেট ৫ দিন আগ পর্যন্ত দেওয়া হলেও এবার বিক্রি হবে ৭ দিনের। একজন সর্বোচ্চ ৪ টিকিট নিতে পারবে। অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না।

বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকেট বিক্রি করা হচ্ছে। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি।

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকেট বিক্রি করা হয় ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকেট বিক্রি করা হয় ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকেট বিক্রি করা হয় ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় আজ ২৮ মার্চ। আগামী ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১১

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১২

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১৩

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

১৪

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১৫

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১৬

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১৭

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৮

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৯

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০
X