কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৭:০৯ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শেষ দিনে ট্রেনের টিকিট পেতে তিন কোটি হিট 

ঈদযাত্রায় ট্রেনের টিকিট বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে। ছবি : সংগৃহীত
ঈদযাত্রায় ট্রেনের টিকিট বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে। ছবি : সংগৃহীত

আসন্ন ঈদ উপলক্ষে শেষ হলো সাত দিনব্যাপী ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। শনিবার (৩০ মার্চ) শতভাগ অনলাইনে টিকিট পেতে সর্বোচ্চ বেগ পেতে হয়েছে যাত্রীদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে টিকিট না পাওয়ার কষ্ট শেয়ার করেছেন অনেকেই। এ দিন সোনার হরিণ খ্যাত ট্রেনের টিকিট পেতে অনলাইনে সর্বোচ্চ হিট করেছেন প্রায় তিন কোটি যাত্রী। সহজ ডটকমের প্রধান টেকনিশয়াল সন্দীপ দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি কালবেলাকে বলেন,

সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত অনলাইনে এক কোটি ৩২ লাখ মানুষ হিট করেছেন। দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত আধাঘণ্টায় হিট পড়েছে এক কোটি ৭৬ লাখ। সব মিলিয়ে মোট হিটের সংখ্যা দুই কোটি ৯৯ লাখ।

জানা গেছে, শেষ দিনে কোটা বাদে ঢাকা থেকে অনলাইটে টিকিট সংখ্যা ছিল ৩১ হাজার ৪৬৬। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিক্রি হয়েছে ২৯ হাজার ৫৪৯টি। সারা দেশে অনলাইনে টিকিট সংখ্যা ছিল এক লাখ ৫০ হাজার ৭০২। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিক্রি হয়েছে ৫৫ হাজার ৮৯০টি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চাহিদা কম থাকায় স্বল্প দূরত্বের টিকিট অবিক্রিত রয়ে গেছে। এসব টিকিট অনলাইনে যে কোনো সময় যাত্রীরা কাটতে পারবেন।

রেল কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি ট্রেনে ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে দেওয়া হবে। মূলত তিন এপ্রিল থেকে রেলপথে ঈদযাত্রা শুরু হবে। যা চলবে ৯ এপ্রিল পর্যন্ত। ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত বিক্রি হবে অপ্রিম ফিরতি টিকিট। ৩ এপ্রিল পাওয়া যাবে ১৩ এপ্রিলের ট্রেনের টিকিট। পর্যায়ক্রমে ১৯ এপ্রিল পর্যন্ত অগ্রিম টিকিট পাওয়া যাবে।

প্রতিবছর অগ্রিম টিকেট ৫ দিন আগ পর্যন্ত দেওয়া হলেও এবার বিক্রি হবে ৭ দিনের। একজন সর্বোচ্চ ৪টি টিকিট নিতে পারবেন। অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না।

বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকেট বিক্রি করা হয়। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা ছিল ৩৩ হাজার ৫০০।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X