কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি বিএফইউজের

বিএফইউজের লোগো। ছবি : সংগৃহীত
বিএফইউজের লোগো। ছবি : সংগৃহীত

অবিলম্বে সাংবাদিক ও সংবাদপত্র কর্মচারী শ্রমিকদের জন্য দশম ওয়েজ বোর্ড গঠন করতে সরকার তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে বিএফইউজে—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। পাশাপাশি ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ঘোষিত নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ সকল প্রতিষ্ঠানে বাস্তবায়ন ও রোয়েদাদের বকেয়া পাওনা পরিশোধের জন্য মালিক কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছে সাংবাদিকদের এ শীর্ষ সংগঠনটি।

প্রায় ১১শ’ কোটি টাকার এই বকেয়া আদায়ে সরকারের সক্রিয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সালের ২ নভেম্বর বিএফইউজে’র সম্মেলনে ১০ম ওয়েজ বোর্ড গঠনের নির্দেশ দেন। কিন্তু দুঃখজনক হচ্ছে, এখনো তা বাস্তবায়ন হয়নি। অথচ বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও বিষয়টির উল্লেখ রয়েছে।

সাংবাদিক নেতারা বলেন, সরকার ২০১৯ সালে ৯ম ওয়েজ বোর্ড দিয়েছে। কিন্তু মালিকপক্ষ এখনো তা অমান্য করে চলেছে। তাই তারা ৯ম ওয়েজ বোর্ড রোয়েদাদের বকেয়া আদায়ে সরকারের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

ওমর ফারুক ও দীপ আজাদ আরও বলেন, বাংলাদেশে বেসরকারি টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের বিকাশের ফলে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে সত্য। কিন্তু মালিক নামের একটি শক্তি মেধাবী সাংবাদিকদের শ্রম শোষণের হাতিয়ার হিসেবে তা ব্যবহার করছে। বেতন বৈষম্যসহ নানা অনিয়মের কারণে টেলিভিশন সাংবাদিকদের জীবন এখন দুর্বিষহ। তারা টেলিভিশনে একটি অভিন্ন বেতন কাঠামো তৈরির জন্য সরকার ও টিভি মালিকদের সংগঠন এ্যাটকো’র প্রতি আহ্বান জানান তারা।

এ বেতন কাঠামো যাতে আগামী ১০ম ওয়েজ বোর্ড রোয়েদাদে অন্তর্ভুক্ত হতে পারে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

বিবৃতিতে বিএফইউজে’র নেতারা সকল প্রতিষ্ঠানে ঈদের আগে বেতন-বোনাস ও বৈশাখী ভাতা পরিশোধের দাবি জানান।

এ বিষয়ে বিএফইউজে’র অন্তর্ভুক্ত সব সাংবাদিক সংগঠন পর্যবেক্ষণে থাকবে বলেও জানানো হয়। এ বিষয়ে প্রয়োজন হলে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১০

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১২

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৩

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৪

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৫

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৬

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৭

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৮

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৯

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

২০
X