কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৪:৪৭ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

টিসিবির পণ্য বিক্রি শুরু রোববার, কমলো ডালের দাম

ফাইল ছবি
ফাইল ছবি

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হচ্ছে রোববার থেকে। এবার ঢাকা মহানগরীসহ সারা দেশে ভর্তুকি মূল্যে চালসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হবে।

ঢাকা উত্তরের ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার (১৫ জুলাই) টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিসিবি মসুর ডালের দাম কেজিতে ১০ টাকা কমানো হয়েছে। এ ছাড়া এবার সয়াবিন তেল, চিনি ও ডালের সঙ্গে ৩০ টাকা দরে ৫ কেজি ওএমএসের (ওপেন মার্কেট সেলস) চাল কিনতে পারবেন ক্রেতারা।

রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ডে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই মাসের বিক্রয় কার্যক্রম ১৬ জুলাই থেকে ঢাকা মহানগরীসহ সারা দেশে শুরু হচ্ছে। টিসিবির কার্ডধারী এক কোটি পরিবার ভর্তুকি মূল্যে চিনি, মসুর ডাল ও ভোজ্যতেলের সঙ্গে চালও কিনতে পারবেন। কার্ডধারীরা নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন।

টিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, কার্ডধারী একজন ক্রেতা দুই লিটার তেল, দুই কেজি ডাল, এক কেজি চিনি ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন। প্রতি লিটার তেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি হবে।

এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির বলেন, খাদ্য অধিদপ্তর টিসিবির ডিলারদের চাহিদা অনুযায়ী চাল দেবে। ডিলাররা সেসব চাল তাদের বিক্রয়কেন্দ্রে নিয়ে কার্ডধারীদের কাছে বিক্রি করবেন। জুলাইয়ের বরাদ্দের সঙ্গে এ চাল যুক্ত হচ্ছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X