কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ১০:৪৬ এএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ফিরতি ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার

৩ এপ্রিল থেকে অগ্রিম ফিরতি টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত
৩ এপ্রিল থেকে অগ্রিম ফিরতি টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত

আগামীকাল ৩ এপ্রিল থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য অগ্রিম ফিরতি টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ। ঘরে ফেরার মতোই এ পর্বেও টিকিট দেওয়া হবে টানা সাত দিন। আগামী ১১ এপ্রিল ঈদ ধরে ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ৩-৯ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে। এবার ফিরতি টিকিট বিক্রির পালা।

এ সময়ে সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাই (https://eticket.railway.gov.bd/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ৩ এপ্রিল দেওয়া হবে ১৩ এপ্রিলের টিকিট। ৪ এপ্রিল দেওয়া হবে ১৪ এপ্রিলের টিকিটি। এভাবে পর্যায়ক্রমে ৯ এপ্রিল পর্যন্ত ১৯ এপ্রিলের টিকিট বিক্রি হবে।

এদিকে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী ২ এপ্রিল থেকে দেশের বিভিন্ন জায়গায় থাকা বিআরটিসির ডিপো থেকে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। ঈদযাত্রায় সারা দেশে সাড়ে ৫০০ এর বেশি বাস চলাচল করবে বলে জানা গেছে।

এর আগে বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) শুকদেব ঢালী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে গত বছরগুলোর মতো বিআরটিসি ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে আগামী ৫ এপ্রিল থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’র আয়োজন করেছে। এ উপলক্ষ্যে আগামী ২ এপ্রিল থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম আসন বিক্রি শুরু হবে। ঈদ সার্ভিসের বাস চলাচল করবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।

ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে অগ্রিম আসন বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তঃনগর ট্রেনের ১৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩ এপ্রিল; ১৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৪ এপ্রিল; ১৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৫ এপ্রিল; ১৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৬ এপ্রিল; ১৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৭ এপ্রিল; ১৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৯ এপ্রিল। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রয় করা হবে। যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১০

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৩

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৪

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৫

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৬

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৮

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৯

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

২০
X