কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৫:৩৫ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের নির্বাচনের পর দিল্লি সফর করবেন শেখ হাসিনা : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি

আগামী মে মাসে ভারতের নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর হবে। তবে ভারতের নির্বাচনের পরে। সেটি কখন হবে তা নিয়ে অফিসিয়াল লেভেলে এখনো আমাদের আলোচনা হয়নি।

আগামী মে মাসজুড়ে ভারতের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ৪ জুন সরকার গঠন করার কথা রয়েছে দেশটির।

এ সময় আগামী ৭-৮ এপ্রিল ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বাংলাদেশ সফর করবেন বলেন জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, তার সফরে দেশটির সঙ্গে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করবে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ৭ এপ্রিল ঢাকায় আসবেন। তিনি একটি বড় ডেলিগেশন নিয়ে আসবেন এবং আমরা মনে করি, এই সফরের মাধ্যমে ব্রাজিলের সঙ্গে আমাদের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক দুটি অত্যন্ত শক্তিশালী। তার সফরে এক চুক্তি ও তিন এমওইউ সই হওয়ার কথা রয়েছে।

হাছান মাহমুদ জানান, এ সময় টেকনিক্যাল কো-অপারেশন এগ্রিমেন্ট সাইন হবে। এছাড়া এমওইউ অন স্পোর্টস কো-অপারেশন, এমওইউ অন এগ্রিকালচার কো-অপারেশন, এমওইউ অন ডিফেন্স কো-অপারেশন। এগুলো সাইন হওয়ার কথা রয়েছে।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরের তাৎপর্য জানিয়ে ড. হাছান বলেন, এ সফরটি অত্যন্ত তাৎপযপূর্ণ। ব্রাজিলের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্ক আছে। আমাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে সাউথ আমেরিকা এক্সপ্লোর ওয়াইডলি। ব্রাজিল বড় দেশ। তাদের বায়িং কেপাসিটি হাই। আমাদের থেকে অনেক কিছু রপ্তানির সুযোগ আছে।

ঢাকা সফরে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি ব্রাজিলের বিজনেস প্রতিনিধিদল এফবিসিসিআইয়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

চলতি মাসে কাতারের আমিরের বাংলাদেশ সফর নিয়ে জানতে চাওয়া হলে হাছান মাহমুদ বলেন, সেটি পরবর্তীতে অফিসিয়ালি জানানো হবে।

এর আগে, দুপুরে দিল্লিতে নিযুক্ত পর্তুগাল, বাহরাইন ও নিউজিল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১০

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১১

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১২

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৩

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৫

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৬

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৭

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৮

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

২০
X