কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজ ও ভূমিদখলকারীদের কোনো ছাড় নেই : পরিবেশমন্ত্রী

গোলারবাড়ি ব্রিজ নন্দীপাড়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ নং ওয়ার্ডের প্রায় ১২ শ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : কালবেলা
গোলারবাড়ি ব্রিজ নন্দীপাড়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ নং ওয়ার্ডের প্রায় ১২ শ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : কালবেলা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, সন্ত্রাসী, মানুষের অত্যাচারকারী, চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের কোনও ছাড় নেই। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও পুলিশ নির্দেশনা দেয়া হয়েছে। এ সরকার সাধারণ মানুষের সরকার, প্রতিটি মানুষের সরকার। সকল নাগরিকের ন্যায় নিশ্চিতে কাজ করা হচ্ছে। ভবিষ্যতেও আমরা জনগণের পাশে থাকবো।

শুক্রবার (৫ এপ্রিল) আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে গোলারবাড়ি ব্রিজ নন্দীপাড়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ নং ওয়ার্ডের প্রায় ১২ শ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার পিছিয়ে পড়া, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের চাল, ডাল, আলু, তেল, সেমাই, শাড়ি, লুঙ্গিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা ভালো কাজের প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। জনগণের পাশে থাকাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস, ৭৪ নং ওয়ার্ডের প্রথম নির্বাচিত কাউন্সিলর আবুল কালাম আজাদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসরিন আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

পরিবেশমন্ত্রী এরপর মানিকদিয়া ইদ্রিসিয়া দাখিল মাদ্রাসায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৩ নং ওয়ার্ডের ১০০০ পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১১

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৪

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৬

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৭

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৮

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৯

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X