কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মাধবকুণ্ড জলপ্রপাতে বারুনী স্নান করতে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়

মাধবকুণ্ড মাধবেশ্বর মন্দির প্রাঙ্গণে হাজার হাজার পুণ্যার্থী। ছবি : কালবেলা
মাধবকুণ্ড মাধবেশ্বর মন্দির প্রাঙ্গণে হাজার হাজার পুণ্যার্থী। ছবি : কালবেলা

পবিত্র মধু ত্রয়োদশী তিথিতে মৌলভীবাজারের বড়লেখা মাধবকুণ্ড জলপ্রপাতে বারুনী স্নান করতে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় জমেছে।

শনিবার (৬ এপ্রিল) ভোররাত থেকেই মাধবকুণ্ড মাধবেশ্বর মন্দির প্রাঙ্গণে আসতে শুরু করেন হাজার হাজার পুণ্যার্থী। ভোর ৫টা থেকে স্নান করে তারা পূজা দেন মাধবেশ্বর মন্দিরে।

মাধবকুণ্ড মাধবেশ্বর মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুব্রত পুরকায়স্থ জানান, শত শত বছর আগে থেকেই এখানে পুণ্যস্নান হয়ে আসছে। প্রাচীন আমলে এখানে স্নান করে সন্ন্যাসী এবং বৈষ্ণবদের সেবার উদ্দেশ্যে চালদান করা হতো। এই উৎসবে যোগ দিয়েছেন অসংখ্য বৈষ্ণব ও সন্ন্যাসী। পুণ্যার্থীরা গঙ্গাস্থান করে প্রাচীন নিয়মানুযায়ী সেই সন্ন্যাসী ও বৈষ্ণবদের চাল দান করেন আজও।

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক বিদ্যুৎ দাস জানান, লক্ষাধিক মানুষের সমাগমের এই অনুষ্ঠানকে শৃংখল রাখতে প্রায় ৩০০ ভলেন্টিয়ার কাজ করছেন গত দুদিন ধরে। লক্ষাধিক ভক্তের জন্যই আয়োজন করা হয় মহা প্রসাদের। এদিকে এই বারুনী স্নানকে সামনে রেখে মাধবকুণ্ড প্রাঙ্গণে বসেছে বিশাল মেলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X