কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০৪:০৩ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার। ছবি : সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার। ছবি : সংগৃহীত

ব্রিকসে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশকে সহযোগিতা করবে ব্রাজিল। সেইসঙ্গে আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফর করবেন।

রোববার (৭ এপ্রিল) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার। দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে দুই মন্ত্রী দুদেশের মধ্যে সামগ্রিক সহযোগিতা বিষয়ে ‘টেকনিক্যাল কো-অপারেশন এগ্রিমেন্ট' স্বাক্ষর করেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. নজরুল ইসলাম, ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা, বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্ডো দিয়াস ফারসে এবং উভয় দেশের পদস্থ কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিকসে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশকে সহযোগিতা করবে ব্রাজিল। সেইসঙ্গে আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফর করবেন সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন,

প্রথম কোনো ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। একটি সফল আলোচনা হয়েছে আমাদের মধ্যে। বৈঠকে তুলা আমদানি বৃদ্ধির বিষয়ে কথা হয়েছে, পাশাপাশি বাণিজ্যে শুল্ককমানোর কথাও বলা হয়েছে। এ ছাড়াও আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে বিনিয়োগ করার জন্য ব্রাজিলের বিনিয়োগকারীদের আহ্বান জানানো হয়েছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান হাছান মাহমুদ।

এ বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে কারিগরি সহযোগিতাবিষয়ক চুক্তি এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X