সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ

সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশন। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশন। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের কামারখন্দে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের ইঞ্জিনের গ্লাসের ক্ষতি হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের উত্তরে কোবাদ শেখ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জামতৈল রেলওয়ে স্টেশনমাস্টার আবু হান্নান তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার পৌনে ১১টার দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে করে ট্রেনের ইঞ্জিনের গ্লাসের একটু ক্ষতি হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে পুলিশের (ওসি) দুলাল উদ্দিন বলেন, পেট্রোল বোমা নিক্ষেপের বিষয়টি আমরা জানি। ছোট একটি ন্যাকড়ায় আগুনের মতো দিয়ে পেট্রোলের বোতল নিক্ষেপ করেছিল। ওইটা ইঞ্জিনের পাশেই ফাঁকা জায়গায় পড়েছিল।

এই ঘটনায় কোনো মামলা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এ জন্য মামলা হবে না। রেলওয়ে আইনে বা দণ্ডবিধিতে এটি কোন অপরাধের আওতায় পড়বে জানতে চাইলে বলেন, ‘এটা রেলওয়ে আইন হবে, না অন্য আইনে হবে, তা বলা যাচ্ছে না। তবে ক্ষয়ক্ষতি হলে বলা যেত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X