কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পুরোনো ছবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পুরোনো ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) এক বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উপলক্ষে আমি দেশে-প্রবাসে বসবাসকারী সব বাংলাদেশিসহ বিশ্ববাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে ঈদ আমাদের মাঝে সমাগত। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি ঈদের এই আনন্দ যেন সবার মাঝে সারাবাংলায় ছড়িয়ে পড়ে। আমি দেশবাসীকে ধনী-দরিদ্র নির্বিশেষে এই আনন্দ সবার সঙ্গে মিলেমিশে উপভোগের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তুলুক সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ- এ প্রত্যাশা করি। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানবিক মূল্যবোধ, সাম্য, পারস্পরিক সহাবস্থান, সহযোগিতা-ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

মো. সাহাবুদ্দিন বলেন, এই বছর আমরা এমন একটা সময়ে ঈদ উদযাপন করছি, যখন ফিলিস্তিনে হাজার হাজার মানুষ অনাহারে, অর্ধাহারে, বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরছে। শত শত এতিম শিশু মা-বাবাকে হারিয়ে এক টুকরো রুটির জন্য হন্যে হয়ে ঘুরছে। যুদ্ধবিগ্রহ ও আধিপত্যের কারণে বিশ্বব্যাপী অনেক মানুষ অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করছে। একজন মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। ওদের দুঃখ-কষ্ট লাঘবে নিজের সাধ্যমতো চেষ্টা করা। ঈদ আমাদেরকে সেই শিক্ষাই দেয়।

তিনি বলেন, মনে রাখতে হবে দুঃখ একলা ভোগ করা যায়। কিন্তু আনন্দ একলা ভোগ করা যায় না- সকলকে নিয়ে করতে হয়। তাই ঈদের আনন্দ থেকে আমাদের পাড়া-প্রতিবেশী, আত্মীয়পরিজন, বন্ধুবান্ধব কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি সমাজের সচ্ছল ব্যক্তির প্রতি দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। যাতে ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে।

তিনি আরও বলেন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়াই হোক- এবারের ঈদুল ফিতরে আমাদের অঙ্গীকার। সবাইকে আবারও ‘ঈদ মোবারক’। জয় বাংলা। খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X