কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ১২:৪৭ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ খেতে নয়, জনগণকে দিতে আসে : প্রধানমন্ত্রী

গণভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত
গণভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ খেতে নয়, জনগণকে দিতে আসে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) গণভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, আমার নির্দেশমতো ইফতার পার্টি না করে, দলের নেতারা সবার মাঝে ইফতার বিতরণ করেছেন। মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার পূরণ করে, দারিদ্র্য আগামীতে আরও কমানো হবে। আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগ খেতে নয়, জনগণকে দিতে আসে। আগামীতে সবার অন্ন, বস্ত্র, শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা করতে পারব।

শেখ হাসিনা আরও বলেন, অনেকে গর্ব করে বলেন যে- এক হাজারের ওপর ইফতার পার্টি করেছে; তারা ইফতার খেয়েছে। আর আওয়ামী লীগ খেতে আসে না, দিতে আসে; মানুষকে দেয়। এটাই হলো আমাদের সবচেয়ে বড় কথা। দলের অগণিত নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গসংগঠন যারা মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আবারও দেশের সাধারণ মানুষকে বলতে চাই, আওয়ামী লীগ মানুষের পাশে থাকে। যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এই ঈদে সবার জীবনে সুখ, শান্তি নেমে আসুক, অনাবিল আনন্দ বয়ে যাক এ কামনা করি।

গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা। এ ছাড়াও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X