কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ০৮:১৬ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

রাজধানীর গুলশানে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মমতা শিকদার (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক জাহিদ নামের এক ব্যক্তি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন বিকেল ৩টার দিকে গুলশান-২ গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেল পৌনে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মমতা শিকদার ইউনাইটেড হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। আর আহত জাহিদ ওই হাসপাতালের কর্মকর্তা।

ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা সিএনজি অটোরিকশা চালক মো. সবুজ সংবাদমাধ্যমকে জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ওই নারী ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। মোটরসাইকেল চালকও আহত হন। তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে আমার অটোরিকশায় দিয়ে মেডিকেলে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসক জানান, ওই নারী আর বেঁচে নেই।

আহত জাহিদের বরাতে অটোরিকশা চালক আরও জানান, জাহিদ ইউনাইটেড হাসপাতালের কর্মকর্তা এবং নিহত মমতা শিকদার ওই হাসপাতালেরই সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

১০

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

১১

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

১২

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

১৩

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

১৪

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১৫

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১৬

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১৭

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১৮

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৯

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

২০
X