কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৪:৩১ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ইরান-ইসরায়েল সংকটের প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নিতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

ইরান-ইসরায়েলের চলমান সংঘাত পরিস্থিতির প্রভাব বিবেচনায় রেখে সার্বিক প্রস্তুতি নিতে মন্ত্রীদেরকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৭ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। মাহবুব হোসেন বলেন, চলমান এই সংঘাতের ঘটনার প্রতিক্রিয়া মোকাবিলায় যার যার খাত, সবাইকেই প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। তবে বাণিজ্য কিংবা অর্থনীতির কথা সুনির্দিষ্ট করে বলেননি। বিষয়টি আরও পরিষ্কার করতে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংঘাতের ফলে তেলের দাম বাড়লে সেই প্রভাব মোকাবিলায় আমরা কী করব, সেই বিষয়ে প্রস্তুতি নিতে বলেছেন শেখ হাসিনা।

সম্প্রতি সিরিয়ার রাজধানীতে হামলার জবাবে শনিবার গভীর রাতে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামল চালায় ইরান। যদিও বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে।

মূলত গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েলে রাতারাতি ৩০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে তেহরান। এর বেশিরভাগই ইরানের অভ্যন্তর থেকে নিক্ষেপ করা হয়।

তবে লক্ষ্যে পৌঁছানোর আগেই অধিকাংশ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রবাহিনী। এসব হামলার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১০

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১১

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৪

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৭

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

২০
X