কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর দুই দেশের সফর বাতিল, যাবেন থাইল্যান্ড

শেখ হা‌সিনা। ছবি : সংগৃহীত
শেখ হা‌সিনা। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার পূর্ব নির্ধারিত সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করেছে। ত‌বে আগামী ২৪ এপ্রিল থাইল্যান্ড সফ‌রে যা‌চ্ছেন সরকারপ্রধান।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্ধারিত সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করা হয়েছে। ত‌বে আগামী ২৪ এপ্রিল থাইল্যান্ড সফ‌রে প্রধানমন্ত্রী। সরকারপ্রধানের সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ব‌লেন, মঙ্গলবার রা‌তে প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিলের সিদ্ধান্ত হ‌য়ে‌ছে।

আগামী ২৮ এপ্রিল থেকে রিয়াদে শুরু হতে যাওয়া দুদিনের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ বৈঠক এবং ৩-৪ মে গাম্বিয়ার রাজধানী বানজুলে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) ১৫তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে সরকারপ্রধানের দেশ দুটি সফরে যাওয়ার কথা ছিল।

জানা যায়, আগামী ২৪ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ইউএনএসকাপ কমিশনের ৮০তম সভা এবং দ্বিপক্ষীয় সফরে ২৭ এপ্রিল পর্যন্ত দেশটি সফর করবেন তিনি।

এ প্রসঙ্গে এক কূটনীতিক ব‌লেন, প্রধানমন্ত্রী ২৪-২৭ এপ্রিল থাইল্যান্ড সফর করবেন। সফরের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর ওই সফরে থাইল্যান্ডের স‌ঙ্গে ৬টি চুক্তি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১২

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৩

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৬

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৭

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৮

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৯

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

২০
X