কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৬:৫০ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা থেকে দুবাই-শারজাহর ৯ ফ্লাইট বাতিল

বৃষ্টিপাতের কারণে এমিরেটস এয়ারলাইন্সের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ছবি : সংগৃহীত
বৃষ্টিপাতের কারণে এমিরেটস এয়ারলাইন্সের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বৈরী আবহাওয়ার কারণে ঢাকা থেকে দুবাই-শারজাহর ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম।

তিনি জানান, রেকর্ড বৃষ্টিপাতের কারণে ১৭ এপ্রিল এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট, ফ্লাই দুবাইয়ের দুটি ও এমিরেটস এয়ারলাইন্সের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাতের বাসিন্দারা গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাতের সাক্ষী হয়েছে। ১৯৪৯ সালে দেশটিতে বৃষ্টিপাতের তথ্য সংগ্রহ ও নথিভুক্ত করা শুরু হওয়ার পর থেকে সব রেকর্ডকে ছাপিয়ে গেছে এই বৃষ্টিপাত। সারা দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের প্রভাব পড়েছে।

জাতীয় আবহাওয়া অধিদপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি নিশ্চিত করেছে, ১৬ এপ্রিল মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার মধ্যে দেশজুড়ে যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে, তা জলবায়ু সংক্রান্ত তথ্য নথিভুক্ত করার শুরু থেকে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা।

রাষ্ট্রীয় সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত, আল আইনের ‘খাতম আল শাকলা’ এলাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২৪ ঘণ্টার কম সময়ে ২৫৪ মিলিমিটারে পৌঁছেছে।

দেশটির গণমাধ্যমগুলো বলছে, সাধারণত শুষ্ক জলবায়ু এবং গরমের জন্য পরিচিত দুবাই শহর গতকাল মঙ্গলবার ভারী বর্ষণের পর সব ধরনের কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। বৃষ্টিপাতের কারণে সমগ্র আরব আমিরাতই বিপর্যস্ত হয়ে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X