কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

১৭০ কিমি বেগে ঝড়ের আঘাতে বন্ধ স্কুল, ফ্লাইট বাতিল

ঝড়ের মধ্যে মাথায় ছাতা হাতে এক নারী, ছবি: রয়টার্স
ঝড়ের মধ্যে মাথায় ছাতা হাতে এক নারী, ছবি: রয়টার্স

১৭০ কিলোমিটার গতিতে শক্তিশালী ঝড় টাপাহ আঘাত হানায় হংকংয়ে বন্ধ করা হয়েছে স্কুল এবং অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান। সোমবার (৮ সেপ্টেম্বর) ঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টি বাতাসের কারণে অর্থনৈতিক হাবের এই শহরে বেশকিছু ফ্লাইট বাতিল করা হয়। খবর রয়টার্স

তবে বন্যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক অনেক কম ছিল। এ ছাড়া কোনো ধরনের ভূমিধস কিংবা বন্যার আশঙ্কা নেই। তবে ঝড়ের প্রভাবে বেশ কিছু যানবাহন, যেমন- ফেরি, বাস এবং ট্রাম বন্ধ রাখা হয়। পাশাপাশি শহরটির দ্রুত গতির যান মেট্রোরেলও দীর্ঘ সময় পর পর ছেড়ে যায়।

হংকংয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বেলা ১১টা পর্যন্ত তাইফুনের সতর্ক সংকেত ৮ বজায় থাকবে। এটি শক্তির দিক থেকে তৃতীয় মাত্রার সংকেত। পরিস্থিতি উন্নতি হলেই ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে আজ স্কুল বন্ধ রাখার কথা জানিয়েছে শহরটির এডুকেশন ব্যুরো।

সোমবার হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত লানতু দ্বীপের কাছে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০১ কিলোমিটার রেকর্ড করা হয়েছে, যা ধমকাসহ ১৫১ কিলোমিটার পর্যন্ত ওঠে।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, শক্তিশালী ঝড় টাপাহ সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে চীনের উত্তরাঞ্চলীয় গুয়াংডং প্রদেশ তাইশানের ওপর আঘাত হানে। এরপর এটি হংকংয়ে আড়ছে পড়ে। এদিকে চীনের সেনজেন শহরেও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

১০

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

১১

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

১২

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

১৪

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১৫

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১৬

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১৭

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১৮

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৯

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

২০
X