কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৪:৫১ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ
প্রায় ৭ গুণ বেড়েছে ইন্টারনেট ব্যবহারকারী

সবচেয়ে বেশি এগিয়ে যে এলাকার মানুষ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ধারাবাহিকভাবে বাড়ছে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা । গত ১০ বছরের ব্যবধানে দেশে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে প্রায় ৭ গুণ। ইন্টারনেটের ব্যবহারে বিভাগ হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা।

সোমবার (১৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের আইসিটির প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপের ফলাফল বলছে, দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহার করছেন ৪৪ দশমিক ৫ শতাংশ মানুষ। যা ২০১৩ সালে ছিলো মাত্র ৬.৭ শতাংশ। সেই হিসেবে দশ বছরের ব্যবধানে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে ৬ দশমিক ৬ শতাংশ।

জরিপ বলছে, একবছর আগেও এর ব্যবহারকারী ছিল ৩৮ দশমিক ৯ শতাংশ। দেশব্যাপী আইসিটির ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে সবশেষ তথ্য জানাতে এই জরিপ করে বিবিএস।

জরিপ থেকে আরও জানা যায়, ইন্টারনেট ব্যবহারীর সঙ্গে বেড়েছে মোবাইলের ব্যবহার। দেশে মোবাইল ফোন ব্যবহারকারী প্রায় ৯০ শতাংশ, যার মধ্যে স্মার্টফোন ব্যবহার করছেন ৬৩ দশমিক ৩ শতাংশ মানুষ।

বিভাগ হিসেবে স্মার্টফোন ব্যবহারে সবচেয়ে এগিয়ে রয়েছে চট্টগ্রাম বিভাগ। ৭৮ দশমিক ৫ শতাংশ স্মার্টফোন ব্যবহার হচ্ছে চট্টগ্রামে। আর রাজধানীতে স্মার্টফোন ব্যবহার করছেন ৭৫.৩ শতাংশ মানুষ।

তবে ইন্টারনেটের ব্যবহারে বিভাগ হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা। ৫৯ শতাংশ মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে এই বিভাগে ।

আর ইন্টারনেট ব্যবহার সবচেয়ে পিছিয়ে রয়েছে রংপুর বিভাগ। যেখানে ২৭ দশমিক ৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে।

জরিপের ফলাফল থেকে জানা যায়, দেশের প্রায় ৯৯ শতাংশ মানুষ এখন বিদ্যুৎ এর সুবিধা পাচ্ছে।

জরিপের ফলাফল নিয়ে এসময় সন্তুষ্টি জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X