কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৫১ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে

অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদ। পুরোনো ছবি
অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদ। পুরোনো ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে বলে জানা গেছে। আগামী সপ্তাহে এই অস্ত্রোপচার করা হবে।

বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন আনু মুহাম্মদ। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

এ বিষয়ে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম বলেন, আগামী সপ্তাহে আনু মুহাম্মদের অস্ত্রোপচার করার প্রস্তুতি নিচ্ছি। তার শারীরিক কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষা–নিরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে তার ক্ষতিগ্রস্ত পায়ে অস্ত্রোপচার করা হবে।

দিনাজপুরে একটি স্মরণসভায় অংশ নিয়ে গত রোববার সকালে ঢাকায় ফিরছিলেন আনু মুহাম্মদ। রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় দুর্ঘটনার শিকার হন।

এ বিষয়ে তার বন্ধু নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ফুলবাড়ী থেকে ট্রেনে ওঠেন। খিলগাঁওয়ে পৌঁছানোর পর নামতে গিয়ে পা পিছলে পড়ে যান। সে সময় তার দুই পা ট্রেনের চাকার নিচে চলে যায়। সকাল ১১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর পায়ের আঙুলে অস্ত্রোপচার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X