কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশে মোট জনসংখ্যার ৩ শতাংশ বেকার : প্রধানমন্ত্রী

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

দেশে মোট জনসংখ্যার মাত্র ৩ শতাংশ বেকার। এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ও কর্মসংস্থান সম্প্রসারণে সরকারের নানা উদ্যোগের কারণে বেকারত্বের হার কমেছে।

আমরা বিনামূল্যে বই দিচ্ছি এবং দেশের যুবকদের কর্মসংস্থানের জন্য যোগ্য করে তুলতে কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণও দিচ্ছি। কর্মসংস্থান বাড়াতে বেসরকারি খাতকে বড় আকারে উন্মুক্ত করে দিয়েছে সরকার।

তিনি বলেন, আজ আমাদের বেকারত্বের হার ৩ শতাংশে নেমে এসেছে, যা প্রায় ২/৩ গুণ বেশি ছিল।

শেখ হাসিনা বলেন, সরকার কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করেছে। সেখানে জামানত ছাড়াই যে কোনো যুবক ঋণ নিতে পারবেন। যা দিয়ে তারা নিজেদের ব্যবসা করতে পারে এবং আমরা সেই সুযোগ তৈরি করে দিয়েছি।

শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকারের পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করার পাশাপাশি বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান করছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এম ইব্রাহিম, বাংলাদেশে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর টুমো পৌটিয়াইনেন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি আরদাশির কবির, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নান এবং শ্রম ও কর্মসংস্থান সচিব মো. মাহবুব হোসেন।

অনুষ্ঠানে মে দিবসের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দরিদ্র শ্রমিকদের মাঝে চেক বিতরণ করা হয়। এ ছাড়াও শ্রমিকদের পরিবেশিত একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X