কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৩:২৭ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

১৬ মাস পর ১৪ দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বুধবার

ফাইল ছবি
ফাইল ছবি

আগামী নির্বাচনকে সামনে রেখে ভোটযুদ্ধে নামার প্রস্তুতি এবং প্রতিপক্ষের সম্ভাব্য আন্দোলন মোকাবিলার রাজনৈতিক কৌশল নির্ধারণে ১৪ দলের কর্মকাণ্ডকে আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বৈঠকে শরিক দলগুলোর মধ্যে সৃষ্ট মান-অভিমান মিটিয়ে সারা দেশেই ১৪ দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার ঘোষণা আসতে পারে। প্রায় ১৬ মাস পর এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (১৮ জুলাই) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

অসাম্প্রদায়িক আদর্শিক নির্বাচনী জোট ১৪ দলের শরিকদের সঙ্গে এ বৈঠক করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

জানা গেছে, বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের নানা দিক ও জোটের কর্মপরিধি নিয়ে আলোচনা হবে। আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে যে তৎপরতা চলছে, সেগুলো নিয়েও কথা হবে। আওয়ামী লীগ সভাপতি ১৪ দলের নেতাদের যুক্তরাষ্ট্র ও ইইউ প্রতিনিধিদলের সাম্প্রতিক সফরের বিষয়ে নানা তথ্য জানাবেন।

বৈঠক প্রসঙ্গে জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গণমাধ্যমকে বলেন, জোটের শীর্ষ নেতা শেখ হাসিনার সঙ্গে তাদের বৈঠকে আগামী নির্বাচন, বিরোধী দলের আন্দোলনসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

১৪ দলীয় জোটের আরেক অন্যতম শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু গণমাধ্যমকে বলেন, আগামী নির্বাচন, জোটগতভাবে অংশগ্রহণ, নির্বাচনে জোটের ভূমিকা, বিএনপিসহ সাম্প্রদায়িক-জঙ্গিবাদী অপশক্তির অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের পাঁয়তারা রুখতে প্রয়োজনীয় রাজনৈতিক কৌশল নির্ধারণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১০

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১১

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১২

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৩

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৬

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৭

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৮

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৯

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

২০
X