কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নগর পরিকল্পনায় নারী পরিকল্পনাবিদদের এগিয়ে আসতে হবে : প্রতিমন্ত্রী রিমি

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স এর উদ্যোগে আয়োজিত নারী পরিকল্পনাবিদ এবং নবীন নারী নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠানে সিমিন হোসেন (রিমি)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স এর উদ্যোগে আয়োজিত নারী পরিকল্পনাবিদ এবং নবীন নারী নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠানে সিমিন হোসেন (রিমি)। ছবি : সংগৃহীত

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সিমিন হোসেন (রিমি) বলেছেন, সভ্যতাকে এগিয়ে নিতে নারী পুরুষ উভয়ের প্রয়োজন অনস্বীকার্য। নগর পরিকল্পনায় নারী পরিকল্পনাবিদদের এগিয়ে আসতে হবে।

রোববার (৫ মে) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স এর উদ্যোগে আয়োজিত নারী পরিকল্পনাবিদ এবং নবীন নারী নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জীবনের বাস্তবতায় বাংলাদেশ বর্তমানে এ বিষয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। নারী সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। নারী-পুরুষের সমন্বিত প্রচেষ্টায় দেশ যেমন এগিয়ে যাবে, তেমনি দেশের উন্নয়নে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রেও নারীর অবদান দৃষ্টিগোচর হবে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে বিজ্ঞানের অভূতপূর্ব বিকাশ পৃথিবীর সমস্ত কিছুতে নতুন মাত্রা যুক্ত করেছে। জ্ঞানবিজ্ঞান প্রযুক্তি মানুষের জীবন ধারাকে বদলে দিচ্ছে মুহূর্তেই। এই বাস্তবতায় সমভাবে এগিয়ে আসতে হবে নারীকেও। সুযোগ তৈরি করে দিতে হবে রাষ্ট্র এবং সমাজকে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনার বার্তা, নারী-পুরুষ সমতা’ শ্লোগানকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে আমাদের মন্ত্রণালয় ও এর অধীনস্থ অধিদপ্তরসমূহ নিরলস কাজ করে যাচ্ছে। নারী উদ্যোক্তাদের উন্নয়ন, নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করে তোলাসহ নেয়া হয়েছে অনেক পদক্ষেপ।

এছাড়াও নারীকে দেশের সকল উন্নয়নের স্রোতধারায় সম্পৃক্ত করতে দেশের সকল উপজেলায় মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় ক্ষুদ্রঋণ বিতরণ কার্যক্রম সফলতার সাথে চলমান রয়েছে। একইসাথে, মন্ত্রণালয়ের উদ্যোগে নির্যাতিত, দুঃস্থ ও অসহায় মহিলা ও শিশুদের চিকিৎসা, আইনি সহায়তা ও আত্মকর্মসংস্থানমূক কাজের জন্য গঠন করা হয়েছে বিশেষ তহবিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X