কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রামে দুর্যোগপূর্ণ আবহাওয়া

কক্সবাজারে অবতরণ করল ইউএস-বাংলার উড়োজাহাজ 

ইউএস-বাংলার একটি উড়োজাহাজ। ছবি : সংগৃহীত
ইউএস-বাংলার একটি উড়োজাহাজ। ছবি : সংগৃহীত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার একটি উড়োজাহাজ।

সোমবার (৬ মে) বিকেল পৌনে ৫টায় সেটি কক্সবাজার বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, কলাকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল দুপুর ১২টা ৪০ মিনিটে ইউএস বাংলার ‘বিএস-২০৪’ ফ্লাইটটি উড্ডয়ন করে। সেটি ২টা ২৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় নির্ধারন ছিল।

তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দীর্ঘ সময় চেষ্টা করেও চট্টগ্রামের বিমানবন্দরে নামতে পারেনি ফ্লাইটটি। ওই সময় দীর্ঘক্ষণ আকাশে চক্কর দিতে হয় উড়োজাহাজটির। দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যাত্রীদের মধ্যেই আতঙ্ক দেখা দেয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম কালবেলাকে বলেন,

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামে নামতে না পেরে কক্সবাজারে একটি ফ্লাইট অবতরণ করেছে। নিকটস্থ এয়ারপোর্ট হওয়ায় নিয়ম অনুযায়ী সেটি কক্সবাজারে অবতরণ করেছে, যা স্বাভাবিক ঘটনা।

ইউএস-বাংলা সূত্র জানায়, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটটি ফের চট্টগ্রামে যাত্রী নামিয়ে ঢাকায় যাত্রী নিয়ে ফিরবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X