কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ
অবৈধ সম্পদ অর্জন

পিডিবির আজিমের বিরুদ্ধে দুদকের চার্জশিট 

পিডিবির অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএমএ আজিমকে নিয়ে চার্জশিট জমা দিয়েছে দুদক। ছবি : সংগৃহীত
পিডিবির অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএমএ আজিমকে নিয়ে চার্জশিট জমা দিয়েছে দুদক। ছবি : সংগৃহীত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পূর্ত কর্ম বিভাগে কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএমএ আজিমকে (ভারপ্রাপ্ত) দোষী সাব্যস্ত করে চার্জশিট জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতে এ চার্জশিট জমা দেন।

চার্জশিটে বলা হয়েছে, এসএমএ আজিম ও তার স্ত্রী নবতারা নুপুরের বিরুদ্ধে ৯৪ লাখ ২৮ হাজার ১৭২ টাকার তথ্য গোপনসহ ৩ কোটি ৫৭ লাখ ৩৮ হাজার ১৫৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।

বিষয়টি দুদুক সচিব খোরশেদা ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ইতোমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে লিখিতভাবে জানানো হয়েছে।

এর আগে, ২০২১ সালের ১৩ জুন প্রায় চার কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস এম এ আজিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ১ নম্বর আসামি করা হয় এস এম এ আজিমের স্ত্রী নবতারা নুপুরকে (৫৬)। আজিমকে ২ নম্বর আসামি করা হয়। আজিম একসময় চট্টগ্রাম পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ছিলেন। দুদক আইন ২০০৪’র ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২–এর ৪(২) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় মামলাটি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X