কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

নৌপ্রতিমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধি দলের বৈঠক 

জাইকা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : সৌজন্য
জাইকা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : সৌজন্য

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) হেডকোয়ার্টারের সহকারী পরিচালক জেনারেল জান সাওতোমি’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

বুধবার (৮ মে) সচিবালয়ে এ সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন। বিশেষ করে 'মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ' নিয়ে আলোচনা করেন।

মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাণিজ্য চাহিদাকে সামনে রেখে বাংলাদেশের কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাইকার সহায়তায় ১৭ হাজার ৭৭৭ কোটি টাকা ব্যয়ে কক্সবাজারের মহেশখালীতে ‘মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর’ নির্মিত হচ্ছে। এর ফলে ১৬ মিটার গভীরতার এবং ৮ হাজার টিইইউজ (২০ ফুট দৈর্ঘ্যের) ধারণ ক্ষমতার জাহাজ বন্দরে প্রবেশ করতে পারবে। বন্দরে বেশি গভীরতার জাহাজ ভিড়তে পারার অর্থ হচ্ছে অনেক ধরনের পণ্যের খরচ টন প্রতি ৫-৬ ডলার কমে যাওয়া।

চট্টগ্রাম বন্দরের সঙ্গে তুলনা করলে মাতারবাড়ি টার্মিনালে সমুদ্রপথে প্রতি ২০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনারে খরচ সাশ্রয় হবে ১৩১ ডলার। আর ৪০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনারে সাশ্রয় হবে ১৯৭ ডলার। সরাসরি পণ্য রপ্তানির কারণে প্রতি বছর গড়ে ৬ বিলিয়ন ডলার সাশ্রয় হওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১০

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১১

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১২

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৩

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৪

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৬

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৭

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৯

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

২০
X