কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১১:৪৫ এএম
আপডেট : ১৩ মে ২০২৪, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

৮০ শতাংশের বেশি বিড়ি শ্রমিক বিকল্প কর্মসংস্থান চান 

‘টাঙ্গাইল জেলার বিড়ি শ্রমিকদের স্বাস্থ্য, জীবিকা ও জীবন মান’ শীর্ষক গবেষণার প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত
‘টাঙ্গাইল জেলার বিড়ি শ্রমিকদের স্বাস্থ্য, জীবিকা ও জীবন মান’ শীর্ষক গবেষণার প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত

টাঙ্গাইল জেলার বিড়ি শ্রমিকদের জীবনমানের ওপর পরিচালিত এক গবেষণায় জানা গেছে, এ শিল্পের সঙ্গে জড়িত ৮০ শতাংশের বেশি শ্রমিক স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং অর্থনৈতিক কারণে বিকল্প আয়ের উৎস চান।

রোববার (১২ মে) জাতীয় প্রেসক্লাবে ডরপ (DORP) আয়োজিত ‘টাঙ্গাইল জেলার বিড়ি শ্রমিকদের স্বাস্থ্য, জীবিকা ও জীবন মান’ শীর্ষক গবেষণার প্রকাশনা অনুষ্ঠানে এমন তথ্য উঠে আসে।

অনুষ্ঠানে জানানো হয়েছে, গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে ২০১৭ অনুযায়ী দেশে ১৫ বছর ও তদূর্ধ বয়সী তামাক পণ্য ব্যবহারাকারীর সংখ্যা ৩ কোটি ৭৮ লাখ। পরোক্ষ ধূমপায়ীর সংখ্যা ৩ কোটি ৮৪ লক্ষ। ধোঁয়াবিহীন তামাক ব্যবহারকারীর হার ২০.৬%। তামাক ব্যবহারের ফলে হৃদরোগ, স্ট্রোক, ক্যানসারসহ নানাবিধ রোগে মানুষ আক্রান্ত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য (২০১৮) অনুযায়ী দেশে তামাক ব্যবহারজনিত রোগে প্রতিবছর ১ লক্ষ ৬১ হাজারেরও বেশি মানুষ মারা যায়।

এর কারণ হিসেবে অনুন্নত জীবন মানের কথা বলেছেন ৫৩ শতাংশ শ্রমিক। এ ছাড়া কাজের অতিরিক্ত চাপে ১৬ শতাংশ, স্বাস্থ্যঝুঁকির কারণে ৬২ শতাংশ, কাজের অপ্রাপ্তি থেকে ৬৮ শতাংশ এবং কম মজুরিকে অসন্তোষের কারণ হিসেবে চিহ্নিত করেছেন ৯৫ শতাংশ বিড়ি শ্রমিক।

গবেষণায় আরও বলা হয়েছে যে, ৮২ শতাংশ শ্রমিক বিড়ি শিল্পে অসন্তুষ্ট এবং বিকল্প ও স্থিতিশীল কর্মসংস্থানের চেষ্টা করে যাচ্ছেন।

উল্লেখ্য, গবেষণায় অংশ নেওয়া শ্রমিকদের ৮৫ শতাংশ শ্বাস-প্রশ্বাস জনিত রোগে আক্রান্ত। শতভাগ শ্রমিক জানিয়েছেন যে, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা এই পেশায় যুক্ত করতে চান না এবং বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের প্রতি দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১০

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১১

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১২

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৩

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৪

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৫

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৬

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৭

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৮

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৯

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

২০
X