কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০২:০২ এএম
অনলাইন সংস্করণ

গরম নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

পুরোনো ছবি
পুরোনো ছবি

কয়েক দিনের বৃষ্টির পর আবারও বাড়তে শুরু করেছে দেশের তাপমাত্রা। দেশের আটটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে।

সোমবার (১৩ মে) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তিনি জানান, কিছু কিছু জায়গায় তাপদাহ বিস্তার লাভ করতে পারে।

পাবনার ঈশ্বরদী উপজেলায় সোমবার সন্ধ্যায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে টাঙ্গাইল, রাজশাহী, নীলফামারীর সৈয়দপুর, চট্টগ্রামের সীতাকুণ্ড, রাঙ্গামাটি, ফেনী ও যশোরের ওপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবারও দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুএক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বয়ে যেতে পারে দমকা হাওয়া।

এদিন সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজধানী ঢাকায় পাঁচ ও নোয়াখালী হাতিয়ায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X