অনলাইন প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

গ্রাম থেকে আসা নারীদের টার্গেট করে তারা

গ্রেপ্তার প্রতারক চক্রের এক সদস্য। ছবি : কালবেলা
গ্রেপ্তার প্রতারক চক্রের এক সদস্য। ছবি : কালবেলা

শহরের বাইরে থেকে আসা নারী-পুরুষদের টার্গেট করে তারা। যাত্রীদের সঙ্গে ভাড়া নিয়ে বেশি কথা না বলে কম টাকায় রিকশায় ওঠায় চক্রটি। এ সময় অন্য সদস্যদের কৌশলে যাত্রী ওঠানোর খবর জানিয়ে দেয় তারা।

এরপর রিকশাচালক সদস্যের জন্য ওত পেতে বসে থাকে চক্রের অন্যরা। পরিকল্পনা অনুযায়ী যাত্রী নিয়ে নির্ধারিত গন্তব্যে যাওয়া পথে রাস্তার মধ্যে টাকায় মোড়ানো কিছু কুড়িয়ে পায় রিকশাচালক। মূলত এটা চক্রের যেকোনো সদস্য আগেই ফেলে রাখে। কোন জায়গায় ফেলা হবে তা আগে থেকেই তারা জানে।

এরপর নির্ধারিত স্থানের যাওয়ার পর রিকশাচালক শুরু করে অভিনয়। হঠাৎ রিকশা থামিয়ে রাস্তা থেকে টাকায় মোড়ানো ওই বস্তুটি তুলে যাত্রীকে দেখায়। ওখানে টাকা, সোনার প্রলেপের একটি বস্তু এবং একটি চিঠি থাকে। চিঠিতে লেখা থাকে কোন দোকানে এই জিনিসটি দিয়ে কী তৈরি করা হবে। এরপর রিকশাচালক যাত্রীকে কম দামে এ সোনার গহনা কেনার অফার করে।

এক্ষেত্রে নারী যাত্রীদের সহজে বোকা বানাতে পারে তারা। যখন যাত্রীর কাছে স্বর্ণসদৃশ ওই বস্তু বিক্রির দেনদরবার চলে তখন চক্রের অন্য সদস্যরা এসে রিকশাচালক সদস্যকে সাহায্য করে। যাত্রীকে বোঝায় এটি খাঁটি সোনা। রাজধানী ঢাকাসহ সারা দেশে এই চক্র বেশ তৎপর।

সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায়। এখানে এসে কোনো নারী কিংবা সাধারণ যাত্রী যদি এই প্রতারকচক্রের রিকশায় উঠেন তাহলে তাদের পরিকল্পিতভাবে বোকা বানানো হয়।

তবে বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের এক অভিযানে এমন প্রতারকচক্রের এক সদস্যকে হাতেনাতে ধরা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি। এ সময় এক নারীকে ফাঁসানোর চেষ্টাকালে প্রতারকচক্রের রিকশাচালক সদস্যকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, এ প্রতারকচক্রের প্রধান টার্গেট থাকে নারী। তারা কৌশলে গ্রাম থেকে আসা সহজ-সরল নারীদের ফাঁদে ফেলে। অনেক সময় এসব নারীর সঙ্গে টাকা না থাকলে রুপার চেইনসহ অন্য জিনিসপত্র দিয়ে রিকশাচালকের কাছ থেকে স্বর্ণসদৃশ্য এসব বস্তু কিনে নেয়।

শুধু তাই নয় এরা অন্যভাবেও মানুষকে ফাঁদে ফেলে। অনেক সময় স্ত্রী-সন্তান অসুস্থ বা খুব বিপদে পড়ে বাড়ি থেকে সোনার গহনা বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে বলেও যাত্রীদের জানায়। এরপর কম টাকায় তা বিক্রি করতে চায়। বাজার থেকে পিতলের চামচ কেটে সিরিজ কাগজ দিয়ে ঘষে তা চকচকে করা হয়। এতে সাধারণ মানুষ সহজেই তা স্বর্ণ বলে ধরে নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১০

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১১

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১২

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১৩

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১৪

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১৫

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১৬

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১৭

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৮

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৯

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

২০
X