কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০২:৪৮ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
রাস্তায় ভালো কাজের বিনিময়ে খাবার প্রদান

বাড়ি পেল 'ভাল কাজের হোটেল'

'ভাল কাজের হোটেল'কে বাাড়ি বরাদ্দ প্রদান। ছবি : কালবেলা
'ভাল কাজের হোটেল'কে বাাড়ি বরাদ্দ প্রদান। ছবি : কালবেলা

স্থায়ী কোন ঠিকানা না থাকায় কমলাপুরে রাস্তায় রান্না করে ভালো কাজের বিনিময়ে খাবার প্রদান করতো 'ভাল কাজের হোটেল' নামে স্বেচ্ছাসেবী সংগঠন। তবে সেখান থেকে তাদের বের করে দেয়া হয়।

সংগঠনটি ভাড়া করা বাড়িতে রান্না শেষে এ খাবার বিতরণ করে আসছে। তবে সংগঠনটিকে ঢাকা জেলা প্রশাসন ৪০০ বর্গফুটের একটি বাড়ি প্রদান করেছেন। এই বাড়ি খাবার রান্না কাজে ব্যবহার করবে সংগঠনটি।

বৃহস্পতিবার (২০ জুলাই) জেলা প্রশাসক মমিনুর রহমান ভালো কাজের হোটেলের প্রধান উদ্যোক্তা ও পরিচালক আরিফুর রহমানের কাছে এ বাড়ির কাগজপত্র তুলে দেন।

জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, নিজের খেয়ে অন্যের কল্যাণে কাজ করছে ভালো কাজের হোটেল। এটা মানবিক উদ্যোগ। তাদের এমন সেবার জন্য সাধুবাদ জানাচ্ছি। এরকম ভালো কাজের পাশে থাকবে ঢাকা জেলা প্রশাসন।

ভালো কাজের হোটের প্রধান উদ্যোক্তা ও পরিচালক আরিফুর রহমান বলেন, আজ আমার কাছে স্বপ্নের মতো লাগছে। ছোট বেলা থেকে আমি এমন কাজে জড়িত হয়ে পড়ি। পরে কলেজে সবাইকে যুক্ত করি। প্রথম দিকে কমলাপুরে যখন রাস্তায় রান্না করতাম, আমাদের বের করে দেয়৷ আমরা ভাড়া নিয়েই কাজ শুরু করি। এখন আমরা একটা জায়গা পেলাম। সবাই আমাদের বলে আপনাদের কি লাভ। কিন্তু সব কাজে লাভ খুঁজতে নেই।

আরও পড়ুন: নগদের কোটি টাকার বিএমডব্লিউ জিতলেন ঢাকার মাহবুব

অনুষ্ঠানে জেলা প্রশাসন ঢাকার উপপরিচালক মো: রফিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম , অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) পারভেজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: শিবলী সাদিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটএ কে এম হেদায়েতুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার শাখাওয়াত জামিল সৈকত ও সহকারী কমিশনার মো: শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১০

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১১

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১২

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৪

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৫

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৬

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৮

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

২০
X