শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আব্দুল গাফ্ফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন 

আব্দুল গাফ্ফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তারা। ছবি : কালবেলা
আব্দুল গাফ্ফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তারা। ছবি : কালবেলা

প্রখ্যাত সাহিত্যিক-সাংবাদিক-কলামিস্ট আব্দুল গাফ্ফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ‘আব্দুল গাফ্ফার চৌধুরী স্মৃতি সংসদ’ কর্তৃক আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

রোববার (১৯ মে) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আব্দুল গাফ্ফার চৌধুরী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আব্দুল গাফ্ফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর উদ্যোগে গঠিত ‘আব্দুল গাফ্ফার চৌধুরী স্মৃতি সংসদ’ দিবসটি পালনের লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে চিত্র প্রদর্শনের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল গাফ্ফার চৌধুরী স্মৃতি সংসদের আহ্বায়ক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ও সদস্য সচিব সামাদুল হকসহ অন্যান্যরা।

স্মরণ সভায় স্মারক বক্তৃতা দেন লেখক-গবেষক ও রাজনীতিবিদ মোনায়েম সরকার। সভায় আব্দুল গাফ্ফার চৌধুরীর স্মরণে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, ঘাতক দালাল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, রাশেদ খান মেনন, অধ্যাপক মুনতাসির মামুন, দীপ্ত টিভির সিইও ফুয়াদ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বিশিষ্ট অভিনেতা পীযূষ বন্দোপাধ্যায়, আরমা দত্ত। এ ছাড়াও বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি সাংবাদিকতা ও রাজনীতি অঙ্গনের বরেণ্য ব্যক্তিরা স্মৃতিসভায় আলোচনায় অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১০

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১১

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১২

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৪

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৯

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০
X