কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অর্থনৈতিক-আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদারে অস্ট্রেলিয়ার আগ্রহ প্রকাশ

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ছবি : কালবেলা
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ছবি : কালবেলা

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা সম্পর্ক জোরদারে আগ্রহ জানিয়েছে অস্ট্রেলিয়া। এ ছাড়া জলবায়ু পরিবর্তন ও মানুষ চোরাচালানের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওঙ।

মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের সময় এই আগ্রহের কথা জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

হাছান মাহমুদ জানান, পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া অস্ট্রেলিয়ায় অবৈধ বাংলাদেশি, শিক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। পরিবেশ ইস্যুতেও কথা হয়েছে বলেও জানান তিনি।

পরে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনে বাংলাদেশকে আলাদা আর্থিক সহায়তা ও বাংলাদেশের কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে অবদান রাখতে চায় অস্ট্রেলিয়া। এসময় রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকেই সমাধান করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অস্ট্রেলিয়া বাণিজ্য ও বিনিয়োগসহ তাদের সহযোগিতা আরও গভীর করতে জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা এবং মানুষ চোরাচালানের মতো যৌথ চ্যালেঞ্জগুলোর বাস্তব সমাধানের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করছে। দুদেশের জনগণ ও শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বাড়াতে দুদেশই উদ্যোগ নেবে বলেও জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

পেনি ওঙ বলেন, আমরা এই অঞ্চলটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সমৃদ্ধ করার জন্য বাংলাদেশ এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করার জন্য যা করা প্রয়োজন সেটি করতে দৃঢ় প্রতিজ্ঞ। এর আগে, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন পেনি ওঙ। ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং ভারত মহাসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বলে জানান তিনি।

দুদিনের এ সফরে আগামীকাল বুধবার (২২ মে) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে পেনি ওঙয়ের। এদিনই ঢাকা ছাড়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১০

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১১

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১২

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৩

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৪

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১৫

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৬

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৭

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৮

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৯

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

২০
X