সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ

ইসলাম কায়েমের জন্য তোমাদের প্রয়োজন নেই, জামায়াতের উদ্দেশে টুকু

গণসংবর্ধনা অনুষ্ঠানে সিরাজগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : কালবেলা
গণসংবর্ধনা অনুষ্ঠানে সিরাজগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জামায়াতকে উদ্দেশ করে বলেছেন, ‘ইসলাম কায়েম করার জন্য তোমাদের প্রয়োজন নেই। বাংলাদেশের মানুষ নামাজ, রোজা, হজ-জাকাতে বিশ্বাস করে। নতুন করে আমাদের ধর্ম শেখাতে হবে না।’

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী হওয়ায় জেলা বিএনপি আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের রেলগেট এলাকার ট্রাক টার্মিনালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে জামায়াতকে উদ্দেশ করে টুকু বলেন, আপনারা জীবনে কোনোদিনও দেশের মঙ্গল চাননি। পাকিস্তান আমলে তাদের নেতা মওদুদী লাহোরে রায়ট করে হাজার হাজার কাদিয়ানিকে হত্যা করেছিল। যার জন্য আইয়ুব খান তাকে ফাঁসির রায় দিয়েছিল, উনি পালিয়ে বেঁচেছিল। আবার মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানি সেনাবাহিনী আমাদেরকে নির্বিচারে হত্যা করে, ওরা তখন তাদের সঙ্গে হাত মিলিয়ে ইমানি যুদ্ধে নেমেছিল। আলবদর, আল শামস বানিয়ে আমাদের মা-বোনদের নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল। তারা ধর্ষণের শিকার হয়েছিল। তখন ফতোয়া দিয়েছিল, যুদ্ধে নারী নাকি তাদের হক। এ হলো জামায়াতে ইসলাম। তারা বাংলাদেশের মানুষকে হত্যা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে কিন্তু এখনো দেশের মানুষকে ক্ষমা চায়নি।

সাবেক এই মন্ত্রী বলেন, জামায়াতের আমির বলেছেন গণভোট না হলে কোনো ভোট বাংলাদেশে হবে না। তার অর্থ কী তোমরা ভোট চাও না, ভোটে গেলে তোমাদের হেরে যাওয়ার ভয় আছে। তোমাদের রাজনীতি নিষিদ্ধ ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতি করার লাইসেন্স দিয়েছিল বলেই তোমরা রাজনীতি করতে পারছো। আজ সেই দলকে তোমরা রক্তচক্ষু দেখাবে আর আমরা সেটা মানব, তা ভাবো না। আগামী নির্বাচন বন্ধ করার জন্য তারা চেষ্টা করছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, আমরা ৬৯-এ আন্দোলন করেছি, তখন মওলানা ভাসানী ও শেখ মুজিব ছিলেন। ছাত্র আন্দোলন করে আইয়ুব খানের পতন করেছিল। ইয়াহিয়া খানের মার্শাল ল হয়েছিল তখনকার কোনো ছাত্ররা তো বলেনি আইয়ুব খানের পতন করেছি, সুতরাং আমরা ক্ষমতার অংশীদার।

গণসংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সহসভাপতি ভিপি শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ প্রমুখ।

এর আগে বিকেলে সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X