কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৪, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

আবারও চালু হচ্ছে ‘কক্সবাজার স্পেশাল’ ট্রেন

পুরোনো ছবি
পুরোনো ছবি

বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করা প্রথম ‘কক্সবাজার স্পেশাল’ ট্রেনটি আগামী ১২ জুন থেকে আবারও চালু হবে জানিয়েছেন কক্সবাজার আইকনিক রেলস্টেশন মাস্টার গোলাম রব্বানী। তিনি জানান, বিশেষ ট্রেনটি যাত্রীদের চাহিদার কথা চিন্তা করে বিশেষ সময়ে চালু করা হয়েছিল। ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ জুন থেকে পুনরায় চালু হতে যাওয়া বিশেষ ট্রেনটি চলবে ১ সপ্তাহ। এরপরে এই ট্রেনটি রেলওয়ের নির্দেশনা অনুযায়ী চলাচল করবে।

শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় কক্সবাজার স্টেশন মাস্টারের বরাত দিয়ে কালবেলাকে এ তথ্য জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

এর আগে গত বৃহস্পতিবার থেকে চট্রগ্রাম-কক্সবাজারের মধ্যে চলাচলকারী বিশেষ ট্রেনটি বন্ধ করে দেয় বাংলাদেশ রেলওয়ে। ট্রেন বন্ধের কারণ হিসেবে ইঞ্জিন সংকট ও লোকোমাস্টারের অভাবের কথা বলছে রেলওয়ে। অথচ আগামী ১০ জুন পর্যন্ত ট্রেনটি চলার কথা ছিল।

ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় যাত্রীদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জরুরি ভিত্তিতে ট্রেনটি চালুর দাবি জানিয়ে গতকাল দেশের গণমাধ্যমে বিবৃতি দেয়। যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ, বাস মালিকদের প্রেসক্রিপশনে ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ইঞ্জিন ও চালক সংকটের কারণে ট্রেনটি বন্ধ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X