কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আমি কোনো চাপের মধ্যে নেই : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান বন্ধ করা হয়নি, এটি আপাতত স্থগিত আছে। এ অভিযান আবার শুরু করব আমি।

তিনি বলেন, রমজান মাস ছিল, সে সময় অভিযান বন্ধ রাখতে বলেছিলাম। আমরা কখনো অবৈধ ক্লিনিককে প্রশ্রয় দেব না। আমি এ নিয়ে কোনো চাপের মধ্যেও নেই।

রোববার (২ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রীর জেনেভা ও লন্ডন ট্যুর নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরুর পর আবার বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো চাপ আছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি কোনো চাপের মধ্যে নেই। আমি একদম স্পষ্টভাবে বলি আমার ওপর কোনো চাপ নেই।

তিনি বলেন, আমি কারও কথাও শুনি না। এটা (অভিযান) বন্ধ ঠিক হয়নি, আমরা তাদের কিছুটা সময় দিয়েছি সংশোধনের। কারণ একসঙ্গে সব ক্লিনিক তো বন্ধ করে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, মাঝখানে রমজান মাস ছিল। রমজান মাসে আমি বন্ধ রাখতে বলেছি। আমার কাছে যতটুকু তথ্য আছে জেলা পর্যায়ে এটা চলতেছে। এটা বন্ধ হবে না, নতুন করে চালু করতেও আমি যাব না। এই অবৈধ ক্লিনিক ডিরেক্ট বন্ধ হয়ে যাবে।

ডেঙ্গু পরিস্থিতির প্রস্তুতির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে প্রস্তুতি, আমাদের প্রচুর স্যালাইন আছে। এখন একেবারে উপজেলা পর্যায়েও চিকিৎসকরা ডেঙ্গু চিকিৎসার বিষয়ে ওয়াকিবহাল। আমাদের গাইড লাইনও আছে। আমি আশা করি, কোনো অসুবিধা হবে না। সবাই সচেতন থাকলে ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X