কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ১১:৪০ এএম
আপডেট : ০৩ জুন ২০২৪, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন আইএফআরসি প্রেসিডেন্ট

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন আইএফআরসি প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন আইএফআরসি প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত খুলনা জেলার কয়রা উপজেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চলমান মানবিক কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে সফররত ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট কেট ফোর্বস।

সোমবার (৩ জুন) সকালে কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিতরণ কার্যক্রমে তিনি ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে পরিবার প্রতি ১টি হাইজিন কিট, ১টি মশারি, ২টি তারপলিন ও ২টি করে জেরিক্যান বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- খুলনা ৬ আসনের সংসদ সদস্য মো. রশিদুজ্জামান, বিডিআরসিএস’র চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরী, আইএফআরসির এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক আলেক্সান্ডার ম্যাথিউ, সিনিয়র কমিউনিকেশনস উপদেষ্টা ‍সুসান মালান্দ্রিনো, সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, আইএফআরসির হেড অব ডেলিগেশন আলবার্টো বোকানেগ্রা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুজ্জামান ও সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান।

কেট ফোর্বস এরপর ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নিরাপদ পানি বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X