কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

৬০ উপজেলায় ভোটগ্রহণ চলছে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

শেষ ধাপের নির্বাচনে ৬০ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় মোতায়েন করা হয়েছে ১৭৫ প্ল্যাটুন বিজিবি সদস্য।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৫ জুন) অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় ৩ জুন থেকে আগামী ৭ জুন পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজিবি।

চতুর্থ ধাপের নির্বাচনের জন্য তপশিল ঘোষণা হয়েছিল ৫৫ উপজেলার। কিন্তু নানা কারণে আজ ভোট হচ্ছে ৬০ উপজেলায়। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী দেওয়া হয়। ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপে স্থগিত হওয়া চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা পরিষদেরও ভোট হচ্ছে চতুর্থ ধাপে।

ইসির তথ্যানুযায়ী, এই ধাপে ৬০টি উপজেলায় চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রার্থী রয়েছেন। এ ধাপে পাঁচ হাজার ১৪৪টি ভোটকেন্দ্রে এক কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮২০ জন ভোটার ভোট দেবেন। ভোট উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৯ মে, মনোনয়ন যাচাইবাছাই হয় ১২ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল হয় ১৩ থেকে ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১৯ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হয় ২০ মে। চতুর্থ ধাপের ৯টি উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

উল্লেখ্য, এবার চার ধাপে উপজেলার ভোট হচ্ছে। এর মধ্যে গত ৮ মে প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট হয়; পরবর্তী সময়ে দ্বিতীয় ধাপে ১৫৯ উপজেলার ভোটগ্রহণ ২১ মে; তৃতীয় ধাপের ১১২ উপজেলায় ভোটগ্রহণ হয়েছে ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫৬ উপজেলায় ভোট হচ্ছে আজ ৫ জুন। আইনি জটিলতার কারণে কিছু উপজেলার ভোট স্থগিত রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X