কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০৭:২১ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

২৭ ধরনের ওষুধ বিনামূল্যে দিচ্ছে সরকার

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবাকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে কমিউনিটি ক্লিনিকে প্রায় ২৭ প্রকারের ওষুধ বিনামূল্যে দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল।

বুধবার (৫ জুন) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়াসহ হাসপাতালগুলোর পরিচালনার জন্য এমএসআর খাতে মোট বরাদ্দকৃত টাকার মধ্যে ৭০ শতাংশ টাকা ওষুধবাবদ ব্যয় করা হয়। সেই আলোকে হাসপাতালগুলোকে ওষুধ খাতে বরাদ্দকৃত ৭০ শতাংশ টাকার সব ওষুধই নিম্ন আয়ের রোগীরা পাচ্ছেন। একই সঙ্গে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি বিভিন্ন কোম্পানির মোট ৬৩টি ওষুধের মূল্য কমিয়েছে।

সামন্ত লাল বলেন, দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের বিনামূল্যে পর্যাপ্ত ওষুধ প্রাপ্তি নিশ্চিত করাসহ অন্তঃবিভাগে ভর্তিকৃত রোগীদের উন্নতমানের ডায়েট খাবার দেওয়ার লক্ষ্যে দফায়-দফায় অর্থ বরাদ্দ বৃদ্ধি করেছে।

সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে ওষুধের দাম নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, জীবন রক্ষাকারী ওষুধের মূল্য সমাজের সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে সরকার সদা সচেষ্ট রয়েছে। বাংলাদেশে ১৯৯২ সালে প্রাইসিং পলিসি প্রণয়ন করা হয় এবং ১৯৯৪ সালে সরকার অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা করেছে। অত্যাবশ্যকীয় প্রিমার্জ হেল্থ কেয়ারের তালিকাভুক্ত ১১৭টি জেনেরিক ওষুধের মূল্য সরকার নির্ধারণ করে থাকে। এ ছাড়া, তালিকা বহির্ভূত অন্যান্য জেনেরিক ওষুধের মূল্য সংশ্লিষ্ট ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান নির্ধারণ করে ভ্যাট প্রদানের নিমিত্ত ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে মূল্য সনদ গ্রহণ করে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X