কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ইতা‌লি‌তে বাংলা‌দে‌শের নতুন রাষ্ট্রদূত র‌কিবুল হক, নেদারল্যান্ডসে তারেক মুহাম্মদ

তারেক মুহাম্মদ ও এ টি এম রকিবুল হক। ছবি : সংগৃহীত
তারেক মুহাম্মদ ও এ টি এম রকিবুল হক। ছবি : সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ টি এম রকিবুল হককে ইতালিতে ও কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদকে নেদারল্যান্ডসে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

পররাষ্ট্র ক্যাডারের ২০তম ব্যাচের পেশাদার কূটনীতিক র‌কিবুল হক ২০২১ সাল থে‌কে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালকের দা‌য়িত্ব পালন কর‌ছেন। এর আগে তি‌নি নয়াদি‌ল্লির বাংলা‌দেশ মিশ‌নে উপহাইক‌মিশনার ছি‌লেন।

কূটনী‌তিক র‌কিবুল হক ইসলামাবাদ, হেগ এবং নিউইয়র্কে বাংলাদেশের মিশনে (স্থায়ী মিশন, জাতিসংঘ) বি‌ভিন্ন প‌দে দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন। নিউইয়র্কে বাংলাদেশের মিশনে দা‌য়িত্ব পালনকা‌লে র‌কিবুল হক লিঙ্গ, মানবাধিকার, স্বাস্থ্য, যুব এবং শিশুদের সামাজিক সমস্যার ম‌তো বিষয়গু‌লো‌তে গুরত্বপূর্ণ অবদান রা‌খেন। এ ছাড়া তার সভাপ‌তি‌ত্বে বাংলাদেশের স্বাক্ষরিত শা‌ন্তির সংস্কৃতিবিষয়ক রেজুলেশনসহ জাতিসংঘ সাধারণ পরিষদের কয়েকটি প্রস্তাব পাস হয়।

র‌কিবুল হক পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে গুরত্বপূর্ণ প‌দে কাজ ক‌রে‌ছেন। তি‌নি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

তারেক মুহাম্মদ বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে তিনি কেনিয়াতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি তাঞ্জানিয়া, উগান্ডা, সোমালিয়া ও রুয়ান্ডায় অনাবাসী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কূটনৈতিক তারেক মুহম্মদ মাদ্রিদ, নয়াদিল্লি, কাঠমান্ডু এবং ইয়াঙ্গুনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ইয়াঙ্গুনে তিনি বাংলাদেশ মিশনের উপপ্রধান ছিলেন। তিনি লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে‌ছেন। পেশাদার এ কূটনীতিকের কাঠমান্ডুতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সচিবালয়ে পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল ঢাকাস্থ দূতাবাস

বিয়ের ৬ মাসের পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১০

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১১

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১২

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১৩

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১৪

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১৫

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১৬

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১৭

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১৮

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১৯

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

২০
X