কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ১১:০১ এএম
আপডেট : ১০ জুন ২০২৪, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

১২ হজযাত্রীর মৃত্যু 

কাবা চত্বর। ছবি : সংগৃহীত
কাবা চত্বর। ছবি : সংগৃহীত

চলতি বছর হজ ফ্লাইট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৭৬ হাজার ৩২৫ জন হজযাত্রী। এদিকে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১১ এবং নারী একজন।

সোমবার (১০ জুন) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার হাজার ২১৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার গেছেন ৭১ হাজার ১০৮ জন।

বাংলাদেশ থেকে ১১৯টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০১টি, সৌদি এয়ারলাইনসের ৬৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৭টি ফ্লাইট পরিচালনা করে।

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১২ জুন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।

ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো হজ। প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য তার জীবদ্দশায় অন্তত একবার হজ পালন করা পবিত্র কোরআনের বিধান।

হজের আনুষ্ঠানিক অনুমতি ও প্যাকেজ অনেক মানুষের জন্য বেশ ব্যয়বহুল। এ ছাড়াও, কোটার কারণে প্রত্যেক দেশ থেকে সীমিত সংখ্যক মানুষ প্রতিবছর হজে যেতে পারেন। মূলত এসব কারণেই অনেক মানুষ অনানুষ্ঠানিক উপায়ে হজ পালনের চেষ্টা চালায়।

২০১৫ সালে মিনায় পদদলিত হয়ে প্রায় দুই হাজার ৩০০ মানুষ প্রাণ হারান। এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতেই এ বছর সৌদি কর্মকর্তারা বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, শনিবার পর্যন্ত ১৩ লাখেরও বেশি নিবন্ধিত হজযাত্রী সৌদি আরবে এসে পৌঁছেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১০

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১১

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৩

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৪

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৫

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৬

সবার আগে নকআউটে কারা

১৭

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৮

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৯

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

২০
X