কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৮:৪০ এএম
আপডেট : ১০ জুন ২০২৪, ১০:৪৩ এএম
অনলাইন সংস্করণ

অনিবন্ধিত ৩ লাখ হজযাত্রীকে মক্কা থেকে বের করে দিল সৌদি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হজ করতে আসা অনিবন্ধিত যাত্রীদের পবিত্র নগরী মক্কা থেকে বের করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। হজের সময় হজযাত্রীদের আগমনে মক্কায় ভিড় থাকে অনেক বেশি। এত মানুষের সমাগমে ব্যববস্থাপনায় একটু এদিক-সেদিক হলেই বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে পবিত্র হজ। আর হজের সময় সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যই অনিবন্ধিত ৩ লাখ হজযাত্রীকে মক্কা থেকে বের করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌদি কর্মকর্তারা।

সৌদির রাষ্ট্রয়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, যে ৩ লাখ মানুষকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে তাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৯৯৮ জন বিদেশি। তারা হজের ভিসার বদলে ট্যুরিস্ট ভিসা নিয়ে সৌদিতে এসেছিলেন।

এ ছাড়া মক্কা থেকে আরও ১ লাখ ৭১ হাজার ৫৮৭ জনকে বের করে দেওয়া হয়েছে, যারা সৌদিতে থাকেন, কিন্তু তাদের কাছে হজ করার অনুমতি নেই।

উল্লেখ্য, গত বছর ১৮ লাখেরও বেশি মানুষ হজ করেছিলেন। এ বছর এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো হজ। প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য তার জীবদ্দশায় অন্তত একবার হজ পালন করা পবিত্র কোরআনের বিধান।

হজের আনুষ্ঠানিক অনুমতি ও প্যাকেজ অনেক মানুষের জন্য বেশ ব্যয়বহুল। এ ছাড়াও, কোটার কারণে প্রত্যেক দেশ থেকে সীমিত সংখ্যক মানুষ প্রতিবছর হজে যেতে পারেন। মূলত এসব কারণেই অনেক মানুষ অনানুষ্ঠানিক উপায়ে হজ পালনের চেষ্টা চালায়।

২০১৫ সালে মিনায় পদদলিত হয়ে প্রায় দুই হাজার ৩০০ মানুষ প্রাণ হারান। এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতেই এ বছর সৌদি কর্মকর্তারা বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, শনিবার পর্যন্ত ১৩ লাখেরও বেশি নিবন্ধিত হজযাত্রী সৌদি আরবে এসে পৌঁছেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১০

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১১

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১২

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৩

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৪

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৫

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

১৮

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

১৯

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

২০
X