কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দুদক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১২ সাংবাদিক

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। ছবি : কালবেলা
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। ছবি : কালবেলা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১২ জন সাংবাদিক। সোমবার (১০ জুন) দুদক আয়োজিত অনুষ্ঠানে মিডিয়া অ্যাওয়ার্ড- ২০২০-২১ এ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

২০২০ সালের জন্য প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সানাউল্লাহ সাকিব, দ্বিতীয় পুরস্কার পান যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক মিজান চৌধুরী, তৃতীয় পুরস্কার পান কালের কণ্ঠের পটুয়াখালী প্রতিনিধি এমরান হাসান সোহেল। একই বছরের ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান এটিএন বাংলার স্টাফ রিপোর্টার মাহবুব কবির চপল, দ্বিতীয় পুরস্কার পান মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি কাওসার সোহেলী ও তৃতীয় পুরস্কার পান ডিবিসি টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মুহাম্মদ আরাফাতুল মোমেন।

২০২১ সালের জন্য প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আদনান রহমান, দ্বিতীয় পুরস্কার পান আমাদের সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক জিয়াদুল ইসলাম, তৃতীয় পুরস্কার পান জাগো নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম পাটোয়ারী। একই বছরের ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আবদুল্লাহ আল রাফি, দ্বিতীয় পুরস্কার পান মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন ও তৃতীয় পুরস্কার পান মাছরাঙা টেলিভিশনের সাবেক বিশেষ প্রতিনিধি নূর সিদ্দিকী।

অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ‘সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে যে দুর্নীতি হয়, সে বিষয়ে প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়দায়িত্ব রয়েছে। কিন্তু প্রতিষ্ঠানগুলো দুর্নীতির সব পয়েন্ট ছেড়ে দিয়ে বসে আছে; আর বলছে, দুর্নীতি দমন কমিশন কিছুই করছে না। এ বিষয়টি আমাদের চিন্তা করা প্রয়োজন। যেখানে যত বেশি প্রভাবশালী শ্রেণির ক্ষমতার চর্চা থাকে, সেখানে দুর্নীতিও বেশি হয়। এই প্রভাবশালী শ্রেণির লোকেরা মেধাবী লোকজনকে নিয়ন্ত্রণ করতে চান, যাতে দুর্নীতির সংবাদ তারা প্রকাশ না করেন। দুঃখজনক বিষয় হলো, এ বিষয়টা আগে ছিল না, এখন বেড়েছে।’

অনুষ্ঠানে দুদক কমিশনার (তদন্ত) জহুরুল হক, কমিশনার (অনুসন্ধান) আছিয়া খাতুন, দুদক সচিব খোরশেদা ইয়াসমিন, জুরিবোর্ডের চেয়ারম্যান মনজুরুল আহসান বুলবুল, সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক মাইনুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১০

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১১

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১২

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৩

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৪

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৫

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৬

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৭

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৮

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৯

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

২০
X